কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ২২ মে ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২২ মে ২০২৫, ০৫:৩৪ এএম
প্রিন্ট সংস্করণ

পররাষ্ট্র সচিব হচ্ছেন আসাদ আলম সিয়াম

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামকে নতুন পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামকে নতুন পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামকে দ্রুত ঢাকায় ফেরার নির্দেশ দেবে পররাষ্ট্র মন্ত্রণালয়।

একই সঙ্গে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন স্বেচ্ছায় আজ থেকে ছুটিতে যাওয়ার পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরেক সচিব রুহুল আলম সিদ্দিকীকে ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র।

এ বিষয়ে মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা কালবেলাকে বলেন, ‘আসাদ আলম সিয়ামকে নতুন পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে। সে কারণে তাকে দেশে ফেরত আসার জন্য নির্দেশ দেওয়া হবে।’

তিনি কবে নাগাদ দেশে ফিরবেন—জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, আসাদ আলম সিয়ামকে দ্রুত ফেরার নির্দেশ দেওয়া হবে। তিনি যত তাড়াতাড়ি পারেন দেশে আসবেন। আসাদ আলম সিয়াম বর্তমানে অতিরিক্ত সচিব। তাকে সচিব পদমর্যাদায় উন্নীত করার জন্য এসএসবিসহ অন্যান্য আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করা হবে।

এদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা মো. তৌহিদ হোসেন গতকাল জানিয়েছেন, পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন দু-এক দিনের মধ্যে দায়িত্ব ছেড়ে দেবেন। তিনি স্বেচ্ছায় দায়িত্বভার ত্যাগ করেছেন। অন্যদিকে, আপাতত ভারপ্রাপ্ত সচিবই দায়িত্ব সামলাবেন। ১১ ব্যাচের কর্মকর্তা রুহুল আলম সিদ্দিকীকে ভারপ্রাপ্ত সচিব করা হচ্ছে।

আগামী মাসের ২০ তারিখে অবসর-পূর্ব ছুটিতে যাবেন তিনি। ওই দিবস বা তার আগ পর্যন্ত তিনি ভারপ্রাপ্ত সচিব হিসেবে কাজ করতে পারেন বলে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

১০

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

১১

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

১২

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

১৩

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

১৪

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

১৫

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

১৬

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৭

মমতাজের জামিন বহাল

১৮

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

১৯

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

২০
X