জাবি ও পাবনা প্রতিনিধি
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১২ এএম
প্রিন্ট সংস্করণ

‘ও নির্বাচন নিয়ে বেশ খুশি ছিল কিন্তু এ কী হয়ে গেল’

জাবি শিক্ষিকার মৃত্যু
‘ও নির্বাচন নিয়ে বেশ খুশি ছিল কিন্তু এ কী হয়ে গেল’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের দায়িত্ব পালনকালে আকস্মিক মৃত্যু হয় চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতার। এ বছরের শুরুতে হওয়া বিয়ের আড়ম্বর আয়োজন করতে চেয়েছিলেন গ্রামের বাড়ি পাবনায়। কিন্তু হায়! সেই বাড়িতে স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা এসেছেন ঠিকই, তবে তাকে শেষবার দেখার জন্য, চিরবিদায় দিতে!

জান্নাতুল ফেরদৌস জাকসু নির্বাচনের পোলিং অফিসারের দায়িত্ব পালন করছিলেন। গতকাল শুক্রবার সকালে ভোট গণনার কক্ষে প্রবেশের সময় তিনি অচেতন হয়ে পড়ে যান। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিন বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তার মরদেহ নেওয়া হয় পাবনা পৌর এলাকার কাচারীপাড়ায়। সেখানে রাত ৮টায় মসজিদে বাদ এশা তার শেষ জানাজা অনুষ্ঠানের পর আরিফপুর কবরস্থানে মরদেহ দাফন করা হয়।

বাবা রুমি খন্দকার জানান, নির্বাচনের দায়িত্ব শেষে রাত ১২টার দিকে শিক্ষক কোয়ার্টারে নিজের বাসায় গিয়েছিলেন মৌমিতা। পরে সকালে যখন তাকে নির্বাচনের ভোট গণনার কক্ষে ডাকা হয়েছিল, তখন সেখানে যান। কিন্তু কক্ষে ঢোকার আগেই দরজার সামনে সে পড়ে যায়।

তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘ভোটগ্রহণের পর আমার সঙ্গে ওর কথা হয়। ও নির্বাচন নিয়ে বেশ খুশি ছিল। কিন্তু এ কী হয়ে গেল!’

বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত জানাজায় উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক শামসুল আলমসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘হঠাৎ করে এক সহকর্মীর মৃত্যু আমাদের মধ্যে চরম শোকের বার্তা নিয়ে এসেছে। এটা কোনোভাবেই কাম্য নয়। আল্লাহতায়ালা আমাদের সবাইকে এবং তার পরিবারকে এ শোক কাটানোর তৌফিক দান করুন। আমরা তার আত্মার শান্তির জন্য দোয়া করি।’

নির্বাচন কমিশনার রেজওয়ানা করিম বলেন, ‘এমন পরিস্থিতিতে আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব, উনার (জান্নাতুল) জন্য দোয়া করবেন। এ মুহূর্তে আমরা যেহেতু একটা কাজের মধ্যে আছি, আমরা চাইলেও তা অসম্পূর্ণ রাখতে পারছি না। আমাদের এই কাজটাও চালিয়ে যেতে হবে।’

তিনি আরও বলেন, ‘প্রীতিলতা হলে ভোট গণনার কাজে দায়িত্বরত ছিলেন জান্নাতুল ফেরদৌস। সেটির ভোট গণনার প্রক্রিয়া দ্রুত শেষ করার ব্যবস্থা করা হচ্ছে।’

১৯৯৫ সালে জন্ম জান্নাতুল ফেরদৌস মৌমিতা ছোট থেকেই মেধাবী শিক্ষার্থী ছিলেন। ২০০৯ সালে পাবনা সরকারি বালিকা বিদ্যালয় থেকে এসএসসি এবং পাবনা মহিলা কলেজ থেকে ২০১১ সালে গোল্ডেন জিপিএ ৫ নিয়ে পাস করার পর ভর্তি হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। সেখানেই অনার্স ও মাস্টার্স শেষে ২০২১ সালে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে শিক্ষকতা শুরু করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১০

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১১

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১২

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৩

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৪

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৫

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৬

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৭

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৮

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৯

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

২০
X