স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৯ এএম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৬ এএম
অনলাইন সংস্করণ

গ্রুপ অব ডেথে টিকে থাকার লড়াইয়ে মুখোমুখি বাংলাদেশ-শ্রীলঙ্কা

আজকের ম্যাচে কার মুখে হাসি ফুটবে? ছবি : সংগৃহীত
আজকের ম্যাচে কার মুখে হাসি ফুটবে? ছবি : সংগৃহীত

এশিয়া কাপের এবারের আসরে শনিবারের ম্যাচটি হয়ে উঠেছে ‘গ্রুপ অব ডেথ’-এর সবচেয়ে বড় আকর্ষণ। বাংলাদেশ ও শ্রীলঙ্কা—দুই পরিচিত প্রতিপক্ষ মুখোমুখি হচ্ছে এমন এক ম্যাচে, যেখানে হারের মানে হলো সুপার ফোরের পথে ভয়ংকর কঠিন সমীকরণ।

বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচেই দেখিয়েছে দাপট। আবুধাবিতে হংকংকে উড়িয়ে দিয়েছে লিটন দাসের দল। পেসারদের আগ্রাসী সূচনা, রিশাদ হোসেনের ঘূর্ণি, আর শুরুর ব্যাটারদের পরিপক্ব ব্যাটিং—সব মিলিয়ে পূর্ণাঙ্গ এক জয় পেয়েছে টাইগাররা। যদিও হংকংয়ের মতোন প্রতিপক্ষের বিরুদ্ধে আরো আগে জেতা উচিত ছিল। এই জয় বাংলাদেশকে কেবল আত্মবিশ্বাসই দেয়নি, বরং ভেন্যুর কন্ডিশন নিয়েও বাংলাদেশ এগিয়ে রাখছে।

অন্যদিকে শ্রীলঙ্কা এখনো নিজেদের ছন্দ খুঁজছে। ওয়ানিন্দু হাসারাঙ্গা ফিরলেও, তাদের ব্যাটিং লাইনআপ এখনো প্রশ্নবিদ্ধ। মাত্র দুই সপ্তাহ আগে জিম্বাবুয়ের বিপক্ষে ৮০ রানে গুটিয়ে যাওয়া সেই আঘাত কাটিয়ে উঠতে পারেনি তারা। যদিও পরিসংখ্যানে দুই দল সমানে সমান—গত ১০ বছরে ১৬ ম্যাচে দু’দলই জিতেছে আটটি করে। তবে সাম্প্রতিক সময়ে পাল্লা ভারী বাংলাদেশ। জুলাইয়ে লঙ্কান মাটিতেই সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে, গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও হারিয়েছে দিমুথ করুনারত্নের দলকে।

বাংলাদেশের জন্য ভরসার নাম রিশাদ হোসেন। গত সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচে মাত্র ৫.৪৭ ইকোনমিতে বল করেছিলেন তিনি। পেস আক্রমণেও আছেন ধারাবাহিক উইকেট শিকারিরা।

ফলাফল যাই হোক, লড়াইটা হবে সমানে সমান। তবে সাম্প্রতিক ফর্ম, প্রস্তুতি আর আত্মবিশ্বাস—সব দিক থেকেই এগিয়ে থেকেই মাঠে নামছে বাংলাদেশ।

ফর্ম গাইড (শেষ পাঁচ ম্যাচ):

বাংলাদেশ – জয় জয় জয় হার জয়

শ্রীলঙ্কা – জয় হার জয় হার হার

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১০

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১১

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১২

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

১৩

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

১৪

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

১৫

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

১৬

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

১৭

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

১৮

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

১৯

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

২০
X