কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৭:২৫ এএম
প্রিন্ট সংস্করণ

বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করল পররাষ্ট্র মন্ত্রণালয়

সংসদ নির্বাচনের প্রস্তুতি
বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করল পররাষ্ট্র মন্ত্রণালয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের হালনাগাদ প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ঢাকায় বিদেশি দূতাবাসগুলোকে অবহিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় বিদেশি মিশনগুলো এবং কূটনীতিকদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেছে সরকার। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত এ-সংক্রান্ত অবহিতকরণ সভায় প্রায় ৪০ জন কূটনীতিকের উপস্থিতিতে এসব নিয়ে কথা বলেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। পরে বিকেলে বিস্তারিত জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিবৃতি পাঠানো হয়।

এতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে গৃহীত হালনাগাদ প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ঢাকাস্থ বিদেশি দূতাবাসগুলোকে অবহিত করা হয়েছে। এ সময় নির্বাচন কমিশন যে বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের স্বাগত জানাবে, তাও তাদের (বিদেশি কূটনীতিকদের) অবহিত করা হয় এবং তাদের নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর জন্য আমন্ত্রণ জানানো হয়। এ ছাড়া সশস্ত্র বাহিনীসহ দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনশৃঙ্খলা রক্ষায় সদা সতর্ক ও সচেষ্ট রয়েছে, তাও তাদের জানানো হয়। পাশাপাশি দূতাবাসগুলোকে তাদের নিরাপত্তার ব্যাপারেও আশ্বস্ত করা হয়।

ওই অবহিতকরণ সভায় উপস্থিত থাকা এক কূটনীতিক কালবেলাকে জানান, ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিবের পক্ষ থেকে শুধু লিখিত বক্তব্য পাঠ করা হয়েছে। প্রায় ৪০ জন কূটনীতিক সেখানে উপস্থিত থাকলেও কেউই এ ব্রিফিংয়ে কোনো প্রশ্ন করে কিছু জানতে চাননি। সব নির্বাচনী এলাকায় নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, যার মধ্যে স্থানীয় কর্তৃপক্ষ ও নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে দক্ষ ভোটগ্রহণ ব্যবস্থা ও সার্বিক নির্বাচন ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে বলে ব্রিফিংয়ে জানানো হয়। এ ছাড়া দেশব্যাপী নিরাপদ ও সুশৃঙ্খল নির্বাচনী প্রক্রিয়া এবং অনুকূল পরিবেশ নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী এবং সশস্ত্র বাহিনীর সদস্যদের দেশজুড়ে মোতায়েন করা হবে। সরকার গ্রামীণ পর্যায়ে প্রশাসনিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোতায়েনও সমন্বয় করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব।

কূটনীতিকদের পররাষ্ট্র সচিব ব্রিফিংয়ে বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে নির্বাচনে অবাধ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করা হবে। কিছু মিশন উদ্বেগ জানালেও সরকার আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক নিয়ম মেনে তাদের নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ। কূটনৈতিক এলাকায় বিশেষ নিরাপত্তা ইউনিট সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে প্রস্তুত। সাম্প্রতিক বিচ্ছিন্ন ঘটনাগুলো স্থানীয় প্রকৃতির, বড় কোনো ঝুঁকি নেই। সরকার শান্তিপূর্ণ নির্বাচনসহ কূটনৈতিক সম্প্রদায় ও সব বাসিন্দার নিরাপত্তায় অটল প্রতিশ্রুতিবদ্ধ। প্রয়োজনে কূটনৈতিক মিশনগুলোকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগের আহ্বানও জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১০

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১১

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১২

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৩

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৪

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৫

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৬

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৭

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৮

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

১৯

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

২০
X