বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৬:২০ পিএম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৭:১০ পিএম
অনলাইন সংস্করণ

হাদি হত্যার প্রতিবাদে জুলাই ঐক্যের ‘কফিন মিছিল’

চট্টগ্রামে ‘কফিন মিছিল’ করেছে জুলাই ঐক্য। ছবি : কালবেলা
চট্টগ্রামে ‘কফিন মিছিল’ করেছে জুলাই ঐক্য। ছবি : কালবেলা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যার প্রতিবাদে চট্টগ্রামে ‘কফিন মিছিল’ করেছে জুলাই ঐক্য। এ সময় জুলাই আন্দোলনের সম্মুখ যোদ্ধারা মিছিলে অংশ নেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার পর নগরীর আন্দরকিল্লাহ শাহী জামে মসজিদের সামনে থেকে ‘কফিন মিছিল’ বের হয়।

জুলাই ঐক্যের ব্যানারে জাতীয় পতাকা মোড়ানো প্রতীকী কফিন নিয়ে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে বের হওয়া মিছিলটি চেরাগী পাহাড় হয়ে প্রেসক্লাবের সামনে দিয়ে জামালখান মোড়ে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সেখানে বক্তারা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের পদত্যাগ, ওসমান হাদির খুনিকে দ্রুত গ্রেপ্তারের দাবির পাশাপাশি ভারতীয় আধিপত্যবাদমুক্ত দেশ গড়ার কথা বলেন।

সমাবেশে জুলাই ঐক্যের সংগঠক আবরার হাসান রিয়াদের সঞ্চালনায় বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইবনে হাসান জিয়াদ বলেন, ওসমান হাদি হত্যার দায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম ও আইন উপদেষ্টা আসিফ নজরুল এড়াতে পারেন না। হত্যাকারীদের জীবিত বা মৃত দেশে ফিরিয়ে আনতে হবে।

মব ট্যাগ দিয়ে যারা আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় দিয়েছেন, তাদের বিচার দাবি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব তৌসিফ ইমরোজ।

গণঅধিকার পরিষদের নেতা জসীম উদ্দিন বলেন, অতীতের যে কোনো সরকারের চেয়ে সবচেয়ে বেশি জনসমর্থন নিয়ে ইন্টেরিম সরকার গঠিত হয়েছিল। কিন্তু বর্তমান সময়ে তারাই সবচেয়ে ব্যর্থ সরকার।

সমাবেশে বক্তারা জুলাই আন্দোলনকারীদের ওপর কোনো হামলা হলে দল-মত ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিবাদের আহ্বান জানিয়ে তিনি বলেন, হাদির স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ধৈর্যসহ আন্দোলন চালিয়ে নিতে হবে। কোনো ধরনের উসকানিতে পা দেওয়া যাবে না।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন যুবশক্তির নেতা টিপু সুলতান, জুলাই আন্দোলনে নিহত মাহবুবর রহমানের ভাই মঞ্জুর আলমসহ বিভিন্ন সংগঠনের নেতারা।

এদিকে জমিয়াতুল ফালাহ জামে মসজিদ থেকে বের হওয়া বিক্ষোভ মিছিল দেওয়ান হাট মোড়ে গিয়ে শেষ হয়।

প্রসঙ্গত, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গেলে তাকে গুলি করে মোটরসাইকেলে করে আসা আততায়ী। গুলিটি লাগে হাদির মাথায়।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X