নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৩ পিএম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৬:২৬ পিএম
অনলাইন সংস্করণ

নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। ছবি : কালবেলা
নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। ছবি : কালবেলা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ছাত্র-জনতা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে জুমার নামাজের পর শহরের বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে জেলখানা মোড়ে অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করা হয়।

পরে তারা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে ব্লকেড কর্মসূচি পালন করে। তারা মহাসড়কে ইট, কাঠ ফেলে এবং সড়কে ট্রায়ারে আগুন ধরিয়ে দেয়। এতে সড়কের দুই পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। ফলে উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

দুপুর আড়াইটা থেকে বন্ধ হয়ে যায় ঢাকা-সিলেট মহাসড়ক। তবে সন্ধ্যা সাড়ে পাঁচটার পর থেকে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নিলে যান চলাচল পুনরায় শুরু হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জামায়াত-শিবির, এনসিপিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অবরোধে অংশগ্রহণ করেন।

এ অবরোধের ফলে মাধবদী, শেখেরচর, পাঁচদোনা মোড়, সাহেপ্রতাব, ভেলানগর ইটাখোলাসহ ঢাকা-সিলেট সড়কের নরসিংদী অংশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

এ সময় বিক্ষোভকারীরা আওয়ামী লীগবিরোধী স্লোগান দেন। আন্দোলনকারীদের হ্যান্ড মাইকে ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘শহীদ হাদির রক্তে কেনা দেশটা কারও বাপের না’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

রামিসা ধর্ষণ-হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যেকোনো দিন

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

১০

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

১১

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

১২

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

১৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

১৪

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

১৫

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

১৬

আজকে স্বর্ণের বাজারদর

১৭

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

১৮

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

১৯

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

২০
X