বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৭:২৯ পিএম
অনলাইন সংস্করণ

আধাঘণ্টা বৈদ্যুতিক খুঁটিতে ঝুলে থাকা লাইনম্যানকে জীবিত উদ্ধার

বৈদ্যুতিক খুঁটিতে ঝুলে থাকা লাইনম্যানকে উদ্ধারে কাজ করেন ফায়ার সার্ভিস সদস্যরা। ছবি : কালবেলা
বৈদ্যুতিক খুঁটিতে ঝুলে থাকা লাইনম্যানকে উদ্ধারে কাজ করেন ফায়ার সার্ভিস সদস্যরা। ছবি : কালবেলা

মেরামত কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টানা আধাঘণ্টা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ঝুলে ছিলেন একজন লাইনম্যান। পরে ফায়ার সার্ভিস সদস্যরা তাকে জীবিত অবস্থায় উদ্ধার করে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল নগরীর বগুড়া রোড মুন্সি গ্যারেজ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

গুরুতর আহত মো. মোস্তফা (৪৫) নামের ওই লাইনম্যান বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বগুড়া রোড এলাকায় বিদ্যুতের খুঁটিতে উঠে কাজ করছিলেন শ্রমিকরা। হঠাৎ বিকট শব্দ হয়ে বৈদ্যুতিক খুঁটিতে থাকা একজন লাইনম্যান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারের সঙ্গে ঝুলে পড়েন। এ সময় তিনি যাতে নিচে না পড়ে যান সেজন্য আরেকজন লাইনম্যান স্টিক দিয়ে তাকে টেনে ধরেন। পরে স্থানীয়রা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ এবং ফায়ার সার্ভিস সদস্যরা গিয়ে তাকে উদ্ধার করেন।

উদ্ধার অভিযানে নেতৃত্ব দেওয়া বরিশাল সদর ফায়ার স্টেশনের লিডার মো. ফজলুর রহমান কালবেলাকে বলেন, আমরা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে যাই। পরে আমাদের দু’জন ফায়ার ফাইটার জহিরুল ইসলাম ও উজ্জ্বল লাইনম্যান মোস্তফাকে বিশেষ প্রক্রিয়া ব্যবহার করে জীবিত অবস্থায় উদ্ধার করেছে। বর্তমানে বিদ্যুৎস্পৃষ্টে আহত লাইনম্যান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্টি্রবিউশন কোম্পানির বরিশাল নতুন বাজার ফিডার ইনচার্জ উপ-সহকারী প্রকৌশলী সামসুল আলম কালবেলাকে জানান, তারা বিদ্যুৎ লাইন রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন। সংযোগ বন্ধ রেখে মোস্তফা নামের লাইনম্যান খুঁটিতে উঠে তার সংযোগ দেয়। হঠাৎ বিদ্যুৎ সংযোগ চলে এলে লাইনম্যান মোস্তফা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটির সঙ্গে ঝুলে পড়েন। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। তবে কাজ চলাকালে হঠাৎ করে কেন বিদ্যুৎ সংযোগ দেওয়া হলো বিষয়টি খতিয়ে দেখা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১০

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

১১

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

১২

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১৩

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

১৪

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১৫

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১৬

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১৭

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১৮

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১৯

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

২০
X