কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৮ এএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৬ এএম
প্রিন্ট সংস্করণ

মৃত ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট মিলে গেল জীবিতের সঙ্গে

মৃত ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট মিলে গেল জীবিতের সঙ্গে

রাজধানীর হাতিরঝিলের মধুবাগ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধারের পর পরিচয় নিশ্চিত করা নিয়ে বিপাকে পড়েছে পুলিশ। ওই ব্যক্তির আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভার থেকে মেলানোর পর জানা গেছে, তার নাম জাহাঙ্গীর আলম, বয়স ৬৫, বাড়ি বরিশালের গৌরনদীতে। কিন্তু পরিবারের সদস্যদের খোঁজ করতে গিয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা পুলিশকে জানিয়েছেন, যে ব্যক্তির পরিচয় জানানো হয়েছে, তিনি বেঁচে আছেন।

গত শনিবার রাতে মধুবাগ ব্রিজসংলগ্ন ফুটপাত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে নেওয়া হয়।

পুলিশ বলছে, কোনো অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তের প্রয়োজন হলে তার আঙুলের ছাপ নিয়ে এনআইডির সার্ভারে খোঁজ করা হয়। একই প্রক্রিয়ায় হাতিরঝিল থেকে উদ্ধার ব্যক্তির ক্ষেত্রে পাওয়া যায়, তার নাম জাহাঙ্গীর আলম, বাড়ি বরিশালের গৌরনদীতে। মৃত্যুর খবর জানাতে স্বজন ও স্থানীয়দের সঙ্গে কথা বললে জানা যায়, উনি বেঁচে আছেন।

হাতিরঝিল থানার একজন কর্মকর্তা বলেন, এক ফিঙ্গারপ্রিন্টে দুজন থাকার সুযোগ নেই। এ ক্ষেত্রে সার্ভারে কোনো জটিলতা হয়েছে কি না, বোঝা যাচ্ছে না। ঊর্ধ্বতনরা বিষয়টি নিয়ে কাজ করছেন।

এ জটিলতায় গতকাল রোববার বিকেল পর্যন্ত নিহতের প্রকৃত পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ। হাতিরঝিল থানার ওসি আওলাদ হোসেন কালবেলাকে বলেন, পিবিআই আঙুলের ছাপ নিয়ে কাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১০

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১১

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১২

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৩

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৪

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৫

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৬

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১৭

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১৮

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৯

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

২০
X