কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ২০ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২০ জুন ২০২৩, ০৯:১৭ এএম
প্রিন্ট সংস্করণ

কুষ্টিয়ায় ‘ভুল চিকিৎসায়’ নারীর মৃত্যু

কুষ্টিয়ায় ‘ভুল চিকিৎসায়’ নারীর মৃত্যু

কুষ্টিয়ায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকের ভুলে এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল সোমবার তার মৃত্যু হয়। এ ঘটনায় অপারেশন থিয়েটারে চিকিৎসকের ওপর হামলা চালান রোগীর ক্ষুব্ধ স্বজনরা। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি ভুল অপারেশনে নয়, ওই নারী মারা গেছেন হার্ট অ্যাটাকে।

রোগীর স্বজন ও হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল সকাল সাড়ে ৯টার দিকে পিত্তথলিতে পাথর অপসারণের জন্য কুষ্টিয়া আদ-দ্বীন হাসপাতালের অপারেশন থিয়েটারে নেওয়া হয় ফিরোজা খাতুনকে। সকাল ১১টার দিকে অপারেশন থিয়েটার থেকে পরিবারের সদস্যদের জানানো হয় অসুস্থ হয়ে পড়েছেন ফিরোজা খাতুন। তড়িঘড়ি করে তাকে নিয়ে যাওয়া হয় পার্শ্ববর্তী ডা. মান্নান হার্ট ও জেনারেল হাসপাতালে। হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক জানান, তাদের হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান। এদিকে রোগীর মৃত্যুর সংবাদে তার স্বজনরা কুষ্টিয়ার আদ-দ্বীন হাসপাতালের অপারেশন থিয়েটারে হামলা চালান। ওই সময় অপারেশনে দায়িত্বরত দুই চিকিৎসকের মধ্যে আমিরুল ইসলাম পালিয়ে গেলেও রোষানলে পড়েন আব্দুর রহমান। তাকে শারীরিকভাবেও লাঞ্ছিত করা হয়।

ফিরোজার ভাবি দোলা খাতুন জানান, তিনি মনে করেন অপারেশন চলাকালেই চিকিৎসকের ভুলে মারা যান ফিরোজা খাতুন।

মান্নান হার্ট ও জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, ফিরোজা খাতুনকে মৃত অবস্থায় তাদের হাসপাতালে আনা হয়। তবে কীভাবে ফিরোজার মৃত্যু হয়েছে, তা তিনি জানেন না।

এ বিষয়ে যে দুজন চিকিৎসক ফিরোজা খাতুনকে অপারেশনের কাজে নিয়োজিত ছিলেন, তাদের একজন ডা. এআর রহমান জানান, সকাল সাড়ে ১১টার দিকে ফিরোজা খাতুনকে ওটিতে নেওয়ার পরপরই তার মৃত্যু হয়। হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে। তাহলে ১১টায় অসুস্থতার কথা বলে অন্য হাসপাতালে নেওয়া হলো কেন, এমন প্রশ্ন করা হলে এড়িয়ে যান তিনি।

একই কথা বলেন আদ-দ্বীন হাসপাতালের কোষাধ্যক্ষ আব্দুল কাদের। তিনি জানান, ফিরোজা খাতুনের মৃত্যুর জন্য হাসপাতাল কর্তৃপক্ষ দায়ী নয়। অপারেশনের আগেই হার্ট অ্যাটাক করেন তিনি।

হাসপাতালের এমন পরিস্থিতিতে তাৎক্ষণিক ছুটে আসা কুষ্টিয়া বিএমএর সাধারণ সম্পাদক ডা. আমিনুল হক রতন জানান, যতটুকু জানতে পেরেছি ফিরোজা খাতুনের মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাকে। চিকিৎসকের কোনো ভুল কিংবা ত্রুটি ছিল না।

কুষ্টিয়া মডেল থানার এসআই সাহেব আলী জানান, চিকিৎসকের ভুল অপারেশনে রোগীর মৃত্যু হয়েছে, এ অভিযোগে আদ-দ্বীন হাসপাতালে রোগীর স্বজনদের হামলার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১০

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১১

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১২

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৩

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৪

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৫

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৬

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৭

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৮

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

২০
X