সঞ্জয় হালদার
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৩২ এএম
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪২ এএম
প্রিন্ট সংস্করণ

মোদের গরবের মাস শুরু

মোদের গরবের মাস শুরু

“আবার ফুটেছে দ্যাখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে/ কেমন নিবিড় হয়ে। কখনো মিছিলে কখনো-বা/ একা হেঁটে যেতে যেতে মনে হয়— ফুল নয়, ওরা/ শহীদের ঝলকিত রক্তের বুদ্বুদ্, স্মৃতিগন্ধে ভরপুর।”

আবার এসেছে ফেব্রুয়ারি, অমর একুশের স্মৃতিবিজড়িত মাস। আজ প্রথম দিন। বছর ঘুরে ফেব্রুয়ারি এলেই এখনো বাতাসে ভেসে আসে একুশের আনন্দ-বেদনামাখা উৎসবের সৌরভ। ফেব্রুয়ারি ও ভাষা আন্দোলন ঘিরে তাই এমনই গাঢ় থেকে গাঢ়তর বেদনার বোধ অনুরণিত হয়েছে কবি শামসুর রাহমানের কবিতায়। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউরসহ নাম না জানা অসংখ্য শহীদ বায়ান্নর ফেব্রুয়ারিতে ঢাকার রাজপথে বুকের রক্ত ঢেলে দিয়ে রচনা করেছিলেন এই অমর কবিতা। তাদের আত্মদানের মহান সংগ্রামের ফলেই বাংলা পেয়েছে রাষ্ট্রভাষার মর্যাদা। আর এই একুশের সংগ্রামের ধারাবাহিকতায় আমরা অর্জন করেছি স্বাধীন বাংলাদেশ। এরপর নানা চড়াই-উতরাই পেরিয়ে একুশে ফেব্রুয়ারি এখন সারা বিশ্বে নানা পরিসরে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে।

স্বাধীনতার পর ১৯৭২ সাল থেকে এ মাসেই প্রতিবছর বাংলা একাডেমি চত্বরে মাসব্যাপী অনুষ্ঠিত হয় অমর একুশে বইমেলা, আমাদের প্রাণের মেলা। উৎসব আয়োজনে লেখক-প্রকাশকদের সরব পদচারণায় মুখর হয়ে ওঠে একাডেমি চত্বর। ভেসে আসে ভাঁজখোলা নতুন বইয়ের প্রাণজুড়ানো সুবাস। আজ বিকেল ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ‘অমর একুশে বইমেলা ২০২৪’-এর উদ্বোধন ঘোষণা করবেন। উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ। শুভেচ্ছা বক্তব্য দেবেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি মো. আরিফ হোসেন ছোটন। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন। অনুষ্ঠানে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৩ প্রদান করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

থাকেন ভারতে, পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত হোয়াইট হাউসে’ চড়বেন ট্রাম্প

নেক্সট লিডার্স ও হারামাইন গ্রুপের মধ্যে কৌশলগত অংশীদারত্ব

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

আর কোনো বিশ্বকাপ নয়! অবসরের ইঙ্গিত দিয়ে যা বললেন মেসি

জামিনে বেরিয়ে পীর সেজে কবরস্থানে আস্তানা হত্যা মামলার আসামি

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

‘পাড়ায় পাড়ায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’

১০

শেষ ম্যাচে হারলে কি বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল? কী বলছে সমীকরণ

১১

এএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২

১২

শঙ্কায় রাফিনহা, বিকল্প খেলোয়াড় কি নিতে পারবে ব্রাজিল

১৩

আগস্ট থেকে পাবনা-ঢাকা রেল চলাচল শুরু হবে: রেলমন্ত্রী

১৪

এনসিপির ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

১৫

কাশ্মীরে বিক্ষোভে নিহত অন্তত ২৪, অচল জনজীবন

১৬

অস্ট্রিয়া ম্যাচের আগে আরেকটি দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

১৭

চার জেলায় বন্যার আভাস

১৮

পারমাণবিক অস্ত্রের পথ ছিল ওবামার ইরান চুক্তি

১৯

সুস্থ থাকতে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত: সিসিক প্রশাসক

২০
X