কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:০৯ এএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪০ এএম
প্রিন্ট সংস্করণ
ইসরায়েলের দখলদারিত্ব

আজ আইসিজের শুনানিতে অংশ নেবে বাংলাদেশ

নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ছবি : সংগৃহীত
নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ছবি : সংগৃহীত

৫৭ বছর ধরে ফিলিস্তিনের ভূমি ইসরায়েলের দখলে রাখার বৈধতা নিয়ে জাতিসংঘের সর্বোচ্চ আদালতে শুনানি শুরু হয়েছে। গতকাল সোমবার আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস-আইসিজে) এ আইনি যুক্তিতর্ক ও শুনানি শুরু হয়। চলবে আগামী

এক সপ্তাহ। এ শুনানিতে আজ মঙ্গলবার অংশ নেবে বাংলাদেশ। মোট ৫২টি দেশ এবং ৩টি আন্তর্জাতিক সংস্থা এ শুনানিতে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে।

আইসিজের ১৫ বিচারপতি প্যানেলের সব সদস্যের উপস্থিতিতে শুরু হয় এ শুনানি। ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকিও এজলাসে হাজির হয়েছেন। তবে ইসরায়েলের পক্ষ থেকে কারও উপস্থিতি দেখা যায়নি। চীন, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, মিশর ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

২০২২ সালে গাজা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলের অবৈধ দখলদারিত্ব বিষয়ক অভিযোগ তদন্তে আইসিজেকে অনুরোধ জানায় জাতিসংঘের সাধারণ পরিষদ। এর ভিত্তিতেই এই শুনানি।

আইসিজের তদন্তে উঠে আসে, ১৯৬৭ সাল থেকেই বিভিন্নভাবে পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমের সীমানাভুক্ত এলাকা দখল করে আবাসন নির্মাণ করছে ইসরায়েল। সঙ্গে নানা বৈষম্যমূলক নীতি গ্রহণের মাধ্যমে ওই দুই অঞ্চলের ফিলিস্তিনিদের চাপে রাখা হচ্ছে। অন্যদিকে, ২০০৫ সাল থেকে গাজা উপত্যকায় দখলদারিত্ব স্থগিত রাখলেও সীমান্তপথগুলো সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করছে। নির্ধারিত বিকৃতির সত্যতা পাওয়া যায় তদন্তে। এর ভিত্তিতেই শুনানির আহ্বান করা হয়।

১৯৬৭ সালে মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে ইসরায়েল-ফিলিস্তিনের সীমানা নির্ধারণ করেছিল আন্তর্জাতিক সম্প্রদায়। কিন্তু মৌখিকভাবে স্বীকৃতি দিলেও বাস্তবে ইসরায়েল নিয়মিতই তা লঙ্ঘন করছে বলে অভিযোগ রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১১

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১২

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

১৩

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

১৪

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৫

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

১৬

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

১৭

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

১৮

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সুইজারল্যান্ড যাচ্ছে ইরানের প্রতিনিধিদল 

২০
X