শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৪, ০২:৪৯ এএম
আপডেট : ২৯ মার্চ ২০২৪, ০৮:২৯ এএম
প্রিন্ট সংস্করণ

সংরক্ষিত নারী আসনেও ব্যবসায়ীদের আধিক্য

সুজনের বিশ্লেষণ
সংরক্ষিত নারী আসনেও ব্যবসায়ীদের আধিক্য

দ্বাদশ জাতীয় সংসদে সরাসরি নির্বাচিত এমপিদের মতো সংরক্ষিত নারী আসনেও ব্যবসায়ীদের আধিক্য রয়েছে। সংরক্ষিত আসনে নির্বাচিত ৫০ জন সংসদ সদস্যের হলফনামায় দেওয়া তথ্য বিশ্লেষণ করে সুশাসনের জন্য নাগরিক-সুজন এ কথা জানিয়েছে।

গতকাল বৃহস্পতিবার এক অনলাইন সংবাদ সম্মেলনে সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার এ তথ্য তুলে ধরেন। এ সময় সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের দাবি জানায় সংস্থাটি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের মধ্যে ১৩ জনেরই (২৬ শতাংশ) পেশা ব্যবসা। এ ছাড়া সাতজন (১৪ শতাংশ) চাকরিজীবী, পাঁচজন (১০ শতাংশ) শিক্ষক, পাঁচজন (১০ শতাংশ) গৃহিণী, দুজন (৪ শতাংশ) আইনজীবী ও দুজন (৪ শতাংশ) কৃষিজীবী। আটজন (১৬ শতাংশ) তাদের পেশা ‘রাজনীতি’ উল্লেখ করেছেন। এ ছাড়া আটজন (১৬ শতাংশ) বিভিন্ন পেশার সঙ্গে সংশ্লিষ্ট। আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে ব্যবসায়ীর হার শতকরা ২২ দশমিক ৯২ শতাংশ (১৩ জন) এবং জাতীয় পার্টি থেকে নির্বাচিত দুজনই ব্যবসায়ী। এর আগে ৭ জানুয়ারির নির্বাচন শেষে সরাসরি ভোটে নির্বাচিত সংসদ সদস্যদের তথ্য বিশ্লেষণ করে সুজন জানিয়েছিল, ২৯৯ জনের মধ্যে ২০০ জনের পেশা ব্যবসা। শতকরা হিসাবে সংসদ সদস্যদের ৬৬ দশমিক ৮৯ শতাংশ ব্যবসায়ী।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সংরক্ষিত আসনের এমপিদের মধ্যে বার্ষিক ৫ লাখ টাকা বা তার চেয়ে কম আয় করেন মাত্র ১০ জন (২০ শতাংশ)। বছরে ৫ লাখ টাকা থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত আয় করেন ২০ জন (৪০ শতাংশ), ২৫ লাখ টাকা থেকে ৫০ লাখ টাকা আয় করেন ১০ জন (২০ শতাংশ), ৫০ লাখ টাকা থেকে ১ কোটি টাকা আয় করেন পাঁচজন (১০ শতাংশ) এবং ১ কোটি টাকার বেশি আয় করেন দুজন (৪ শতাংশ)। কোটি টাকার অধিক আয় করা দুজনের একজন শাম্মী আহমেদ। তার আয় ১ কোটি ৩৬ লাখ ৯৬ হাজার ১৭১ টাকা। আরেকজন অপরাজিতা হক। তিনি আয় করেন ১ কোটি ৩৬ লাখ ৭৩ হাজার ৭১৭ টাকা।

সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের মধ্যে ৩০ জন (৬০ শতাংশ) স্নাতকোত্তর ডিগ্রিধারী, (দুজন পিএইচডিসহ), আটজন (১৬ শতাংশ) স্নাতক, চারজন (৮ শতাংশ) এইচএসসি ও পাঁচজন (১০ শতাংশ) এসএসসি পাস এবং তিনজনের (৬ শতাংশ) শিক্ষাগত যোগ্যতা এসএসসির নিচে।

সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সংবাদ সম্মেলনে বলেন, নারীদের রাজনৈতিক ক্ষমতায়নের জন্য সংরক্ষিত আসন ইতিবাচক। কিন্তু এখন বাস্তবে কতটুকু নারীর ক্ষমতায়ন হচ্ছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১০

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১১

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১২

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৩

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৪

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৫

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৬

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৭

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৮

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৯

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

২০
X