কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৪, ০৫:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে ভারী বৃষ্টিতে মৃত অন্তত ২২

বৃষ্টিতে ডুবে যাওয়া বেলুচিস্তানের রাস্তাঘাট। পুরোনো ছবি
বৃষ্টিতে ডুবে যাওয়া বেলুচিস্তানের রাস্তাঘাট। পুরোনো ছবি

পাকিস্তানে ভারী বৃষ্টি, বজ্রপাত ও শিলাবৃষ্টিতে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। দেশটির বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটাসহ কয়েকটি জেলায় এ বৃষ্টি ও বজ্রপাতের ঘটনা ঘটেছে। রোববার (২৮ এপ্রিল) পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, প্রদেশে এখনো বৈরী আবহওয়া বিরজমান রয়েছে। ফলে প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে।

ডন জানিয়েছে, কোয়েটায় হালকা বিরতি দিয়ে প্রায় সারা দিন ভারী বৃষ্টি, বজ্রপাত ও শিলাবৃষ্টি হয়েছে। এতে সেখানকার প্রধান সড়ক ও রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। আকস্মিক এ বন্যায় অসংখ্য ঘরবাড়ি ভেসে গেছে। এ ছাড়া বিভিন্ন এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরান থেকে আসা এলপিজির একটি বড় ট্যাংকার বেলুচিস্তানের নোশকি জেলার একটি মহাসড়কে উল্টে গেছে। বন্যায় মহাসড়ক ডুবে থাকায় স্রোতে এটি উল্টে যায়। তবে এটি থেকে চালক ও অন্যরা নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হয়েছেন।

বন্যার ফলে প্রদেশের বোলান নদী, নরিগজ-মুলা নদী এবং অন্যান্য নদনদীতে পানি উপরে উঠে গেছে। এসব নদীর অববাহিকায় ব্যাপক বৃষ্টি হচ্ছে। এ ছাড়া জিয়ারাত, কোয়েটা, কালাত, কান মেহতারজাই, পিশিন এবং উত্তর বেলুচিস্তানের বেশকিছু এলাকার তাপমাত্রাও অনেক কমে গেছে। ফলে স্থানীয়রা গ্যাস হিটার ও গরম কাপড় পরে উত্তাপ নিতে বাধ্য হচ্ছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিমালয়ে ওঠেও বাবার মতো উঁচু কিছু দেখেননি বাবর আলী

সোমবার কঠিন সময়ে পড়তে যাচ্ছে স্পেন

আমরা কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করব না: গোলাম পরওয়ার

মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে : ববি হাজ্জাজ

সালিশে মেজাজ হারালেন এমপি হানজালা, ভিডিও ভাইরাল

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে আওয়ামী লীগ : গয়েশ্বর

ভারতে মন্দিরের ছাদ ধসে ৪ জন নিহত, ধ্বংসস্তূপে আটকা প্রায় ২০ 

সালমান শাহ হত্যা মামলা: বিচার দাবিতে রাজপথে ভক্তরা

সাড়ে ৩ কেজিরও বেশি স্বর্ণসহ ২ চোরাকারবারি আটক

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে উসকানির ইঙ্গিত পাচ্ছি: রিজভী

১০

ছুটিতে বাড়িতে ​গিয়ে ডাকাতের হামলায় এসিল্যান্ড আহত

১১

আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির

১২

শেষ গ্রুপ ম্যাচে বড় পরীক্ষার সামনে ব্রাজিলের ৩ ফুটবলার

১৩

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের দায়িত্বে ৯৮০ হলুদ ও ২৫ লাল কার্ড দেখানো রেফারি

১৪

জুয়েলারি দোকানের দেওয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ চুরি

১৫

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সংখ্যা দাঁড়াল ৬৭৭ জনে

১৬

ভিসা নিয়ে দারুণ সুসংবাদ দিল আমিরাত

১৭

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস / সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

১৮

বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা 

১৯

বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

২০
X