মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৪, ০৬:০১ পিএম
অনলাইন সংস্করণ

মরিচ তুলে বাড়ি ফেরার পথে হিটস্ট্রোকে আ.লীগ নেতার মৃত্যু

আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম। ছবি : কালবেলা
আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম। ছবি : কালবেলা

মিরসরাইয়ে হিটস্ট্রোকে জাহাঙ্গীর আলম নামে এক ওয়ার্ড আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।

রবিবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার মঘাদিয়া ইউনিয়নের জাফরাবাদ গ্রামের এ ঘটনা ঘটে।

জাহাঙ্গীর আলম মঘাদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জাফরাবাদ গ্রামের কামাল চেয়ারম্যান বাড়ির বাসিন্দা। তিনি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

জাহাঙ্গীর আলমের চাচাতো ভাই সাজ্জাদ হোসেন পিটু কালবেলাকে বলেন, রোববার সকালে আমার জেঠাতো ভাই কৃষিজমিতে কাঁচা মরিচ তুলতে যান। মরিচ তোলা শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ করে জমির আইলে মাথা ঘুরে পড়ে যান। পরবর্তীতে তাকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হিটস্ট্রোকে মারা গেছেন। আসরের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টার কালবেলাকে বলেন, আমার ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সকালে জমিতে কাজ করে বাড়ি ফেরার পথে জমির আইলে ঘুরে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সিফাত সুলতানা বলেন, হাসপাতালে আসার আগে জাহাঙ্গীর আলমের মৃত্যু হয়েছে। তবে কী কারণে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত ছাড়া বলা সম্ভব না।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১০

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১১

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১২

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৩

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৪

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৫

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৬

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৭

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৮

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৯

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

২০
X