কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪, ১১:২০ পিএম
আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১১:২৬ পিএম
অনলাইন সংস্করণ

আগামীকাল দেশের পথে রওনা হচ্ছে এমভি আবদুল্লাহ 

ছিনতাই হওয়া বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ। ছবি : সংগৃহীত
ছিনতাই হওয়া বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ। ছবি : সংগৃহীত

সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্ত ‘এমভি আবদুল্লাহ’ সংযুক্ত আরব আমিরাতের আল-হামরিয়া বন্দরে কয়লা খালাস শেষ করেছে। এবার দেশের পথে রওনা হওয়ার আগে পণ্য বোঝাই করতে যাবে কাছের আরেক বন্দরে। দুবাইয়ের মিনা সাকার নামের ওই বন্দর থেকে পণ্য নিয়ে বাংলাদেশি পতাকাবাহী জাহাজটি ২৩ নাবিক সঙ্গে নিয়ে রোববার (২৮ এপ্রিল) দেশের উদ্দেশ্যে রওনা হবে।

জাহাজ মালিক প্রতিষ্ঠান এস আর শিপিংয়ের প্রধান নির্বাহী মেহেরুল করিম সংবাদমাধ্যমকে জানান, ৫৫ হাজার টন কয়লা খালাস শেষ হয় শনিবার। এরপর জাহাজ এমভি আবদুল্লাহ স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টা বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় হামরিয়া বন্দর ত্যাগ করে।

তিনি জানান, জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের মিনা সাকার বন্দর থেকে নতুন পণ্য বোঝায় করবে। এরপর ২৩ নাবিককে নিয়ে জাহাজটি চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা দেবে। সে হিসাবে এমভি আব্দুল্লাহ আগামী মে মাসের দ্বিতীয় সপ্তাহে চট্টগ্রাম পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মেহেরুল করিম জানান, মিনা সাকার বন্দরে পণ্য বোঝাইয়ের কার্যক্রম শেষ করতে ৩ থেকে ৪ দিন লাগতে পারে।

এর আগে, গত ২২ এপ্রিল সন্ধ্যায় দুবাইয়ের আল হামরিয়া বন্দরে ভেড়ে এমভি আবদুল্লাহ। তখন সেখানকার বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফরসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাহাজ পরিচালনাকারী এসআর শিপিংয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ২১ এপ্রিল এমভি আবদুল্লাহ ওই বন্দরের বহির্নোঙরে পৌঁছায়।

তার আগে গত ১২ মার্চ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে দুবাই যাওয়ার পথে সোমালিয়া উপকূল থেকে ৬০০ নটিক্যাল মাইল দূরে জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ। অস্ত্রের মুখে জাহাজ ও এর ২৩ নাবিককে জিম্মি করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১০

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১২

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৪

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৫

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৬

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৭

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৮

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৯

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

২০
X