স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৪, ০৬:০৩ পিএম
আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ০৬:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ভারতকে হারাতে বাংলাদেশের দরকার ১৪৬ রান 

ম্যাচের দৃশ্য। ছবি : সংগৃহীত
ম্যাচের দৃশ্য। ছবি : সংগৃহীত

র‌্যাঙ্কিং বিবেচনায় ভারত ও বাংলাদেশ নারী দলের মধ্যে তফাৎ সবসময়ই বেশি। তবে শক্তিশালী ভারতের বিপক্ষে বাংলাদেশের মাটিতে জ্যোতিরা বরাবরই দুর্দান্ত। আজকের ম্যাচেও প্রতিপক্ষ বিবেচনায় ভালো বোলিং করেছেন টাইগ্রেস বোলাররা। বোলারদের সাধ্যমতো চেষ্টার পরেও ফিল্ডারদের ঘাটতির মধ্যেও ভারতকে ম্যাচ নিয়ে বেরিয়ে যেতে দেয়নি বাংলাদেশের নারীরা। নিয়ন্ত্রিত বোলিংয়ে দেড়শর আগেই ভারতকে আটকে দিয়েছে বাংলাদেশের বোলাররা।

রোববার (২৮ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রান তুলে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেছেন ইয়শতিকা ভাটিয়া। বাংলাদেশের হয়ে রাবেয়া নিয়েছেন ৩টি উইকেট।

টস জিতে শুরুটা ভালোই হয় ভারতের। প্রথম ওভারেই দুই বাউন্ডারিতে বড় সংগ্রহের দিকে এগোতে থাকে দুই ভারতীয় ওপেনার শেফালি ভর্মা ও স্মৃতি মান্ধানা। অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি মান্ধানা। ফারিহা তৃষ্ণার বলে বোল্ড হন তিনি।

তবে আরেক ওপেনার শেফালি ভর্মা দারুণ ব্যাটিং করেছেন। ২২ বলে ৩১ রান আসে তার ব্যাট থেকে।

ভারতের মিডল অর্ডার ব্যাটাররাও রানের দেখা পেয়েছেন। ইয়শতিকা ভাটিয়া করেছেন ২৯ বলে ৩৬ রান। চারে নেমে হারমানপ্রীত করেছেন ২২ বলে ৩০ রান। তাছাড়া রিকা ঘোষের ব্যাট থেকে এসেছে ২৩ রান।

বাংলাদেশের হয়ে ২৩ রানে ৩ উইকেট শিকার করেছেন রাবেয়া খান। তাছাড়া ১৩ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন মারুফা আক্তার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী

ছাদ থেকে লাফিয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

১৯০ জনকে নিয়োগ দেবে জেলা প্রশাসকের কার্যালয়, দ্রুত আবেদন করুন

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ত্রিশালে নজরুল সিটির সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ

বাংলাদেশের জ্বালানি ভবিষ্যতের জন্য যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োজন, সে পথেই গবেষক এমডি আজম খান

কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত ৮, আহত ৩৪

পে-স্কেলের গেজেট প্রকাশ এবং বাস্তবায়ন নিয়ে যে তথ্য দিলেন অর্থ উপদেষ্টা

আমা কফি ক্যাম্পাস ফুটসাল ২০২৬ / ৩২ বিশ্ববিদ্যালয়ের লড়াইয়ে চ্যাম্পিয়ন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

১০

বাবার মৃত্যুশোকে পেনাল্টিতে শট নেননি ফুটবলার

১১

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শনে স্লোভেনিয়ার সাবেক সংসদ সদস্য টাডেজ স্ল্যাপনিক

১২

বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বাজার পরেই শুনলেন বাবাও বেঁচে নেই

১৩

৮৬ মিনিট পর্যন্ত ২ গোলে এগিয়ে থেকেও শেষে বিদায়, মানতেই পারছেন না কোচ

১৪

আরব সাগরে মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টারের জরুরি অবতরণ

১৫

ব্যাংককে আকিজ সিমেন্টের বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

১৬

ইয়ামালকে নিয়ে বড় সুখবর দিলেন স্পেনের কোচ

১৭

‘আমার আব্বা সাংবাদিক, চাচা আইনমন্ত্রী’ রাবি ছাত্রদল কর্মীর হুঁশিয়ারি

১৮

টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১৯

নতুন দায়িত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিডা ও এনবিআর চেয়ারম্যান

২০
X