বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৪, ০৫:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

তৃতীয় বিয়ের জন্য প্রস্তুত শাকিব খান

অভিনেতা শাকিব খান। ছবি : সংগৃহীত
অভিনেতা শাকিব খান। ছবি : সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান। কয়েক বছর ধরেই ব্যক্তিজীবন নিয়ে আলোচনায় তিনি। প্রথমে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও পরবর্তীতে চিত্রনায়িকা শবনম বুবলীর সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই চিত্রনায়ক। এবার পরিবারের পক্ষ থেকে এই নায়কের জন্য পাত্রী দেখা হচ্ছে। বছরের শেষে হবে বিয়ে।

নায়কের পরিবার চাইছে, অতীত ভুলে সংসারী হয়ে উঠুক শাকিব। এ কারণে তার বিয়ের জন্য পাত্রী খোঁজাখুঁজি চলছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষে ধুমধাম আয়োজনে পরিবারের পছন্দের পাত্রীকে বিয়ে করবেন শাকিব খান।

নাম প্রকাশ না করার শর্তে শাকিবের পারিবারিক সূত্র জানিয়েছে, শাকিবের জীবনে তারা (অপু বিশ্বাস ও বুবলী) সাবেক হওয়ার সত্ত্বেও প্রায়ই বিভিন্ন গণমাধ্যমে নানা ধরনের মন্তব্য করে থাকে। এতে শাকিব খান যেমন বিব্রত হন, তেমনি তার পরিবারকে অস্বস্তিতে পড়তে হয়। এ কারণে শাকিবের পরিবার তাকে বিয়ে দিচ্ছে। সেই মোতাবেক তার জন্য পাত্রী দেখা শুরু হয়েছে। পরিবারের এমন সিদ্ধান্তে শাকিবের পূর্ণ সম্মতি রয়েছে।

শোনা যাচ্ছে, চলতি বছরের শেষের দিকে বিয়ে করবেন শাকিব খান। ঢাকার পার্শ্ববর্তী জেলার একটি মেয়েকে পছন্দের তালিকায় রেখেছে তার পরিবার। মেয়েটি যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে পড়াশোনা করে দেশে ফিরেছেন।

এদিকে রোজার ঈদে মুক্তি পেয়েছে এই নায়কের নতুন সিনেমা রাজকুমার। আরশাদ আদনানের প্রযোজনা ও হিমেল আশরাফের পরিচালনায় ইতোমধ্যেই এটি দেশের প্রেক্ষাগৃহে দাপটের সঙ্গে ব্যবসা করছে। বিদেশের মাটিতেও সিনেমাটির জয়জয়কার চলছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১০

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১১

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১২

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৩

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৪

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৫

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৬

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৭

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৮

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৯

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

২০
X