এনায়েত শাওন
প্রকাশ : ১১ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ১১ জুন ২০২৩, ১০:২৯ এএম
প্রিন্ট সংস্করণ

প্রকাশ্য দ্বন্দ্বে কৃষক লীগের সভাপতি-সম্পাদক

সমীর চন্দ্র ও উম্মে কুলসুম স্মৃতি
সমীর চন্দ্র ও উম্মে কুলসুম স্মৃতি

আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগে দ্বন্দ্ব এখন প্রকাশ্য। দলের বিভিন্ন অনুষ্ঠানে অতিথি নির্বাচন নিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে বিরোধের জেরে কোন্দল দানা বাঁধতে শুরু করলেও কমিটি গঠন ও নিজস্ব বলয় সৃষ্টিসহ বিভিন্ন বিষয় নিয়ে তা প্রকট আকার ধারণ করেছে। এমনকি দলীয় নেতাকে গুলি করার হুমকি দেওয়ার মতো ঘটনাও ঘটেছে।

জানা গেছে, কৃষক লীগের বিভিন্ন অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের অতিথি হিসেবে আমন্ত্রণ দেওয়া নিয়ে সভাপতি সমীর চন্দ্র ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতির মধ্যে দ্বন্দ্বের শুরু। পরে তা প্রকাশ্যে আসে কৃষক লীগের এক নেতার মায়ের লাশ দেখতে গিয়ে দলের ঢাকা মহানগর দক্ষিণ শাখার যুগ্ম-আহ্বায়ক এস এইচ সোহেলকে বহিষ্কার নিয়ে বাগবিতণ্ডায় জড়িয়ে। পরিস্থিতি চরমে পৌঁছালে কৃষক লীগের সাধারণ সম্পাদক স্মৃতি সোহেলকে গুলি করাসহ দল থেকে বের করে দেওয়ার হুমকিও দেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ-সংক্রান্ত ভিডিও কালবেলার হাতে রয়েছে।

ভিডিওতে দেখা যায়, সমীর চন্দ্রের সঙ্গে সোহেলের বিষয়ে বাগবিতণ্ডায় জড়ান স্মৃতি। একপর্যায়ে উত্তেজিত হয়ে স্মৃতি বলেন, ‘আমার সামনে সে অফিসে ঢুকবে না। সে কৃষক লীগ করে না। আমি তাকে মহানগরে ঢুকিয়েছি, আমি তাকে বের করে দিব। যদি ও (সোহেল) অফিসে ঢুকে, আমি কোনোভাবেই তা মানব না। ও যদি আমার সামনে পড়ে, আমি গুলি করব পরিষ্কার কথা।

জবাবে সমীর চন্দ্র বলেন, ‘আপনার ক্ষমতা আছে আপনি গুলি করতে পারেন।’ এর জবাবে স্মৃতি বলেন, ‘রাইট। আমি ওকে অফিসে ঢুকতে দেব না। পরিষ্কার কথা বলে দিলাম, সবার সামনে বললাম। এতে যদি আমার রাজনীতি না থাকে, আমি করব না।’

পরে স্মৃতি সমীর চন্দ্রের ওপর আরেক দফা চড়াও হয়ে বলেন, ‘দাদা আপনি সবসময় এভাবে কথা বলবেন না।’ এ পরিপ্রেক্ষিতে সমীর চন্দ্র বলেন, ‘আপনি আমাকে বলতে পারেন না কে ঢুকবে, কে ঢুকবে না।’ এ সময় স্মৃতি বলেন, সে ঢুকবে না। সমীর চন্দ্র বলেন, ‘আমি সভাপতি হিসেবে বলছি সে ঢুকবে।’ ‘ঠিক আছে, সে ঢুকুক তার মতো’ বলতে বলতে হাসপাতাল থেকে বের হয়ে যান স্মৃতি।

জানা গেছে, সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রকাশ্য দ্বন্দ্বের মূলে রয়েছে ঢাকা মহানগর দক্ষিণ শাখার যুগ্ম-আহ্বায়ক এস এইচ সোহেলের ফেসবুক স্ট্যাটাস। যদিও সেই পোস্ট উম্মে কুলসুম স্মৃতিকে উদ্দেশ করে দেওয়া নয় বলে দাবি ঢাকা মহানগর দক্ষিণ শাখার যুগ্ম-আহ্বায়ক এস এইচ সোহেলের। তিনি কালবেলাকে বলেন, আমি কৃষক লীগের কর্মী, আর উনি (স্মৃতি) দলের সাধারণ সম্পাদক। তার সঙ্গে আমার কেন দ্বন্দ্ব থাকবে?

অভিযোগ অস্বীকার করে কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি কালবেলাকে বলেন, শুধু এ ফেসবুক স্ট্যাটাসে বাজে মন্তব্যই নয়, আরও কিছু প্রমাণ আমার কাছে আছে। এর মধ্যে আমার বিরুদ্ধে অনেক কথোপকথনও আছে। দলের সভাপতি আমার পেছনে অনেককে লাগিয়ে দিয়েছেন। সব কৃষিবিদ এক হয়ে আমার বিরুদ্ধে কাজ করছে।

কৃষক লীগের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্য দ্বন্দ্বের শুরু হয় দলের বিভিন্ন অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের অতিথি হিসেবে আমন্ত্রণের বিষয় নিয়ে। কৃষক লীগের অনুষ্ঠানে আওয়ামী লীগের অনেক নেতাই অতিথি হয়ে আসেন, তার মধ্যে সংসদ উপনেতা ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ, কৃষক লীগের সাবেক সভাপতি মোতাহার হোসেন মোল্লাসহ আরও অনেকে; কিন্তু সমীর চন্দ্র সভাপতি হওয়ার পর থেকে তিনি আব্দুর রাজ্জাক, মাহবুবউল-আলম হানিফ ও মোতাহার হোসেনের পরিবর্তে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে প্রাধান্য দেন।

এ বিষয়ে স্মৃতি বলেন, উনি (সমীর চন্দ্র) বিরোধিতা করেন। এমনকি মোতাহার হোসেন মোল্লাকে অতিথি হিসেবে আমন্ত্রণ করলেও তিনি রাগারাগি করেন।

সূত্র আরও জানায়, কৃষক লীগ দুই ভাগে বিভক্ত, এক দিকে কৃষিবিদরা, আরেকদিকে অন্য নেতারা। কৃষিবিদদের অভ্যন্তরীণ বিভক্তির প্রভাব কৃষক লীগেও পড়েছে।

জানতে চাইলে কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র বলেন, এটা কৃষক লীগের অভ্যন্তরীণ বিষয়। এ বিষয়ে কোনো মন্তব্য করব না। দলীয়ভাবেই সমাধান করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌসুমি বায়ু সক্রিয়, ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

‘১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ হাজারই হবেন নারী’

ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন / বিশ্বকাপ আসতেই কেন সংঘর্ষে জড়াচ্ছেন বাংলাদেশি আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকসহ নিহত ২

টিকটকে পরিচয়, একসঙ্গে থাকার সিদ্ধান্ত দুই তরুণীর

শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে ইরানে কাতারের প্রতিনিধিদল

বিশ্বকাপে জিতেছে, মিরপুরে কি পারবে অস্ট্রেলিয়া?

ঘুরতে নিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ আটক ৩

সরকারি স্বাস্থ্যসেবায় অবহেলা অনিয়ম গ্রহণযোগ্য নয় : স্বাস্থ্যমন্ত্রী

থানার ব্যারাকে পুলিশ কনস্টেবলের মৃত্যু, কী লিখে গেলেন চিরকুটে

১০

স্থায়ী জামিন পেলেন মুফতি আমির হামজা

১১

বেনজীরের গ্রেপ্তার ইস্যুতে সংসদকে অবহিত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১২

শূন্যরেখায় ৯ নাগরিক / বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকেও মেলেনি সমাধান

১৩

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে ‘অতি দ্রুত’ দেশে আনা হবে

১৪

লিটন-তাওহীদ-মোসাদ্দেকের ফিফটিতে অজিদের বড় টার্গেট দিল টাইগাররা

১৫

শাকিবকে দেখে পূর্ণিমার আক্ষেপ, ‘এই লুকটা আগে কোথায় ছিল!’

১৬

দুবাইয়ে গ্রেপ্তার হলেন বেনজীর

১৭

আত্মসমর্পণ করলেন আমির হামজা

১৮

সাংস্কৃতিক চর্চায় নতুন আয়োজন ‘থিয়েটারের গান’

১৯

সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

২০
X