কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৩ এএম
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৭ এএম
অনলাইন সংস্করণ

রাস্তায় কুকুরের কামড়ে ক্ষতবিক্ষত শিশু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরাকের আল-আনবার প্রদেশের রাজধানী রামাদির একটি আবাসিক এলাকায় পথকুকুরের হামলায় এক শিশু গুরুতর আহত হয়েছে। বুধবার একদল পথকুকুর শিশুটির ওপর আক্রমণ চালায় বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

রামাদি টিচিং হাসপাতালের একটি চিকিৎসা সূত্র জানায়, শিশুটিকে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত নিয়ে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এই ঘটনার পর শিশুটির পরিবার ও স্থানীয় বাসিন্দারা আল-আনবারের প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তাদের অভিযোগ, এলাকায় পথকুকুরের সংখ্যা বেড়ে যাওয়ায় জননিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে, বিশেষ করে শিশুদের জন্য।

সাম্প্রতিক মাসগুলোতে আল-আনবারসহ বাগদাদ, দিয়ালা, নিনেভেহসহ ইরাকের বিভিন্ন প্রদেশে পথকুকুরের কামড়ের ঘটনা বেড়েছে। স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসাবে, এসব ঘটনায় শতাধিক মানুষ আহত হয়েছে, যার মধ্যে শিশুরাও রয়েছে। এতে জলাতঙ্কের ঝুঁকি নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

এ সমস্যার সমাধানে ইরাকি কর্তৃপক্ষ টিকাদান, বন্ধ্যত্ব কার্যক্রম এবং জনসচেতনতা বাড়ানোর উদ্যোগের কথা জানালেও আল-আনবারের বাসিন্দারা বলছেন, এসব পদক্ষেপ বাস্তবায়নে ধীরগতি দেখা যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

১০

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

১১

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

১২

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১৩

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১৪

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১৫

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১৬

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১৭

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

১৮

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

১৯

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

২০
X