মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৫০ এএম
অনলাইন সংস্করণ

সদরঘাটে বিএনপি নেতাকর্মীর ঢল

সদরঘাটে বিএনপি নেতাকর্মীর ঢল। ছবি : সংগৃহীত
সদরঘাটে বিএনপি নেতাকর্মীর ঢল। ছবি : সংগৃহীত

অবশেষে দীর্ঘ প্রায় দেড় যুগের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে আজ দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই ফিরেকে কেন্দ্র করে সদরঘাট টার্মিনাল উৎসবমুখর হয়ে উঠেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকার সদরঘাটে নেমেছে মানুষের ঢল।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোর থেকেই দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে লঞ্চে হাজার হাজার নেতাকর্মী সদরঘাটে আসতে শুরু করেন।

এদিন দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে লঞ্চযোগে আসা হাজার হাজার নেতাকর্মীকে স্বাগত জানাতে সদরঘাট ও আশপাশের এলাকায় বিশেষ অভ্যর্থনা বুথ স্থাপন করেছে বিএনপি।

সরেজমিন দেখা যায়, সদরঘাট টার্মিনালের প্রতিটি প্রবেশপথ, পন্টুন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের আশপাশে সারি সারি মিছিল অবস্থান করছে। এ ছাড়া সদরঘাট থেকে বিমানবন্দর অভিমুখে যাতায়াতের জন্য স্বেচ্ছাসেবকরা নেতাকর্মীদের পথনির্দেশনা দিয়ে সহায়তা করছেন।

এদিকে, পূর্বাচলের ৩০০ ফিট হাইওয়ে এলাকা ঘুরে দেখা যায়, কুড়িল থেকে শুরু করে মঞ্চ এলাকা পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি। কোথাও এলাকাভিত্তিকভাবে জটলা বেঁধে স্লোগান চলছে, আবার কোথাও দলবদ্ধ মিছিলের শব্দে মুখর চারপাশ। সব মিলিয়ে পুরো এলাকাজুড়ে বিরাজ করছে এক উৎসবমুখর পরিবেশ। সবার কণ্ঠে ঘুরে ফিরে শোনা যাচ্ছে একটাই স্লোগান— ‘লিডার আসছে’।

স্লোগান, প্ল্যাকার্ড আর নেতাকর্মীদের উচ্ছ্বাসে পুরো এলাকা যেন পরিণত হয়েছে এক বিশাল উৎসবকেন্দ্রে। নেতাকর্মীদের খাবারের চাহিদা মেটাতে পথে পথে হকাররা বিক্রি করছেন নানা ধরনের খাবার ও পানি। কিছু দূর পরপর দেখা যাচ্ছে স্পিকারবাহী ট্রাক, যেখানে বাজছে দলীয় ও দেশাত্মবোধক গান, যা পুরো পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১০

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১১

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১২

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১৩

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১৪

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৫

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১৬

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১৭

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

১৮

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

১৯

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

২০
X