কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৬:০৬ এএম
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৮:০০ এএম
অনলাইন সংস্করণ

জনতার ঢলে পরিপূর্ণ তারেক রহমানের সংবর্ধনাস্থল

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে রাজধানীতে আয়োজন করা সংবর্ধনাকে কেন্দ্র করে আগের রাত থেকেই জমে ওঠে জনসমাগম। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তার দীর্ঘ ১৭ বছরের প্রবাসজীবন শেষে লন্ডন থেকে ঢাকায় ফেরার কথা রয়েছে।

দলীয় সূত্র জানায়, তারেক রহমানকে বরণ করে নিতে রাজধানীর ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে এলাকায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তবে বুধবার রাত ১২টা নাগাদই ওই এলাকা এবং আশপাশের সংযোগ সড়কগুলোতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়।

সরেজমিনে দেখা গেছে, এক্সপ্রেসওয়ের সঙ্গে যুক্ত প্রায় সব সড়কেই রাতের গভীর সময়েও মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। উৎসাহ-উদ্দীপনায় অনেকেই সমাবেশস্থলের আশপাশে কাঁথা ও কম্বল পেতে রাত কাটানোর প্রস্তুতি নেন।

উল্লেখ্য, বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ১২টা ১৭ মিনিটে (লন্ডন স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৭ মিনিট) তারেক রহমান ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেন। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-২০২-এ করে রওনা হন।

লন্ডন–সিলেট–ঢাকা রুটে পরিচালিত এই ফ্লাইটটি বোয়িং ড্রিমলাইনার ৭৮৭-৯ মডেলের উড়োজাহাজে পরিচালিত হচ্ছে। বিশেষ যাত্রী থাকায় ফ্লাইট পরিচালনায় অতিরিক্ত প্রস্তুতি ও অপারেশনাল সমন্বয় নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিমান সূত্র। ফ্লাইটে তারেক রহমান সামনের সারির এ-১ নম্বর আসনে অবস্থান করছেন।

নির্ধারিত সূচি অনুযায়ী, উড়োজাহাজটি বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। সেখানে প্রায় এক ঘণ্টা অবস্থানের পর সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হয়ে ১১টা ৪৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X