কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ০২:৫৪ এএম
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৮:০১ এএম
অনলাইন সংস্করণ

যেভাবে জানতে পারবেন তারেক রহমানকে বহনকারী ফ্লাইটের সর্বশেষ অবস্থান

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

১৭ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তিনি ঢাকায় পৌঁছাবেন স্ত্রী ডা. জোবায়দা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে।

বিমানবন্দর ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দায়িত্বশীল সূত্র জানায়, তারেক রহমান ও তাঁর পরিবার বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট BG 202-এ দেশে ফিরছেন। বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারে পরিচালিত এই ফ্লাইটটি ঢাকা অভিমুখে যাত্রাপথে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় এক ঘণ্টার যাত্রাবিরতি দেবে। সবকিছু ঠিক থাকলে সিলেট ছাড়ার পর বেলা ১১টা ৪৫ মিনিট থেকে দুপুর ১২টার মধ্যে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

এই ফ্লাইটের গতিবিধি জানতে আগ্রহীদের জন্য রয়েছে সহজ প্রযুক্তিনির্ভর উপায়। আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট Flightradar24-এ গিয়ে সার্চ অপশনে ‘BG202’ বা ‘Biman 202’ লিখলে লাইভ ম্যাপে বিমানের অবস্থান, উচ্চতা ও গতি তাৎক্ষণিকভাবে দেখা যাবে। একই ধরনের তথ্য পাওয়া যাবে FlightAware ও FlightStats ওয়েবসাইটেও, যেখানে রিয়েল-টাইম এভিয়েশন ডেটার মাধ্যমে নিয়মিত আপডেট দেওয়া হয়।

বিএনপি ও বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তার স্বার্থে বিমানবন্দরে সাধারণ মানুষের প্রবেশে কড়াকড়ি থাকবে। ঢাকায় পৌঁছানোর পর তারেক রহমানকে দলের স্থায়ী কমিটির সদস্যরা সংক্ষিপ্তভাবে স্বাগত জানাবেন।

এরপর তিনি বিমানবন্দর থেকে সরাসরি ৩০০ ফিট এলাকায় নির্ধারিত এক সংক্ষিপ্ত গণসংবর্ধনায় যোগ দেবেন। সেখান থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন।

প্রায় ১৭ বছর পর তারেক রহমানের এই প্রত্যাবর্তন ঘিরে সারাদেশে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে বহু মানুষ রিয়েল-টাইমে তার ফ্লাইটের অবস্থান অনুসরণ করছেন, যা এই প্রত্যাবর্তনকে ঘিরে আগ্রহের মাত্রা স্পষ্ট করে তুলেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১০

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১১

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১২

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৩

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৪

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৫

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৭

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৮

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

১৯

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

২০
X