বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০১ আগস্ট ২০২৫, ০৮:১১ এএম
প্রিন্ট সংস্করণ
সম্পাদকীয়

বিপন্ন মানবতা

বিপন্ন মানবতা

মিয়ানমারের জান্তা সরকার কর্তৃক রোহিঙ্গা গণহত্যার অভিযোগ রয়েছে। এ গণহত্যার ফলে বিপুলসংখ্যক রোহিঙ্গা তাদের ঘরবাড়ি ছেড়ে বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়েছে। জাতিসংঘের বিভিন্ন সংস্থা, মানবাধিকার গোষ্ঠী এবং আন্তর্জাতিক আদালত মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে জাতিগত নির্মূল ও গণহত্যার অভিযোগ এনেছে। ২০১৬ সালের শেষের দিকে, মিয়ানমারের সশস্ত্র বাহিনী ও পুলিশ রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর ব্যাপক দমনপীড়ন শুরু করে। এ পরিস্থিতিতে জাতিসংঘের বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তারা, মানবাধিকার গোষ্ঠী, সাংবাদিক এবং সরকার মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে জাতিগত নির্মূল ও গণহত্যার অভিযোগ করেন।

২০১২ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিম ও বৌদ্ধ রাখাইনদের মধ্যে সংঘর্ষের পর রোহিঙ্গাদের ওপর নির্যাতন আরও বাড়ে। ২০১৭ সালের ২৫ আগস্ট, মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গাদের হত্যা, নির্যাতন, ভূমি দখল এবং নারী ও শিশু নির্যাতনের মতো জঘন্য অপরাধ করে। এর ফলস্বরূপ, দশ লক্ষাধিক রোহিঙ্গা জীবন বাঁচাতে মিয়ানমার সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে পালিয়ে আসে। কিছু সূত্র থেকে জানা যায়, মিয়ানমারের জান্তা সরকার রোহিঙ্গাদের ওপর অত্যাচারের প্রমাণ মুছে ফেলার চেষ্টা করছে এবং নির্যাতনের শিকার ব্যক্তিদের মুখ বন্ধ করার জন্য চাপ দিচ্ছে।

এবার মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক জান্তার সঙ্গে তুমুল লড়াই চালিয়ে যাওয়া আরাকান আর্মির বিরুদ্ধে রোহিঙ্গাদের অপহরণ, নির্যাতন, হত্যা, শিরশ্ছেদসহ যুদ্ধাপরাধ সংঘটনের অভিযোগ তুলে তা তদন্তে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রতি আহ্বান জানিয়েছে দেশটির মানবাধিকার সংস্থা ফোর্টিফাই রাইটস। সম্প্রতি সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ আহ্বান জানিয়ে বলা হয়েছে, ফোর্টিফাই রাইটসের নতুন এক তদন্তে উঠে এসেছে যে, রাখাইনের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণকারী আরাকান আর্মি তাদের নিয়ন্ত্রণাধীন অস্থায়ী আটক কেন্দ্র এবং গ্রামগুলোতে যুদ্ধ আইনের গুরুতর লঙ্ঘন ঘটিয়েছে। প্রতিবেদনে ফোর্টিফাই রাইটসের মানবাধিকার বিশেষজ্ঞ এজাজ মিন খান্ত বলেন, ‘আরাকান আর্মি রোহিঙ্গাদের ব্যাপক হারে অপহরণ, নৃশংস নির্যাতন এবং হত্যার জন্য দায়ী। নির্যাতিত রোহিঙ্গাদের অনেকের শিরশ্ছেদ করা হয়েছে, যা যুদ্ধ আইনের ভয়ানক লঙ্ঘন। আন্তর্জাতিক অপরাধ আদালতের এখতিয়ার রয়েছে এবং তাদের উচিত রাখাইন রাজ্যে গুরুতর অপরাধের তদন্ত ও বিচার করা, যেসব ঘটনায় অপরাধীদের মধ্যে আরাকান আর্মির সদস্যরাও অন্তর্ভুক্ত।’

২০২৫ সালের এপ্রিল থেকে জুলাই পর্যন্ত ফোর্টিফাই রাইটস ৩৯ জন রোহিঙ্গার (আটজন নারীসহ) সাক্ষাৎকার নিয়েছে, যারা ২০২৪ ও ’২৫ সালে আরাকান আর্মির হাতে নির্যাতনের শিকার হয়েছেন বা প্রত্যক্ষদর্শী ছিলেন। ফোর্টিফাই রাইটস আরাকান আর্মির অপরাধের স্থির এবং ভিডিও চিত্র প্রমাণ হিসেবে পর্যালোচনা ও বিশ্লেষণ করেছে। এ ছাড়া ফোর্টিফাই রাইটস আরাকান আর্মি নিয়ন্ত্রিত গ্রাম এবং অস্থায়ী আটক কেন্দ্রগুলোতে একাধিক বেসামরিক রোহিঙ্গা নাগরিকের হত্যাকাণ্ডের ঘটনা নথিভুক্ত করেছে, যার মধ্যে আরাকান আর্মির হাতে পাঁচজনের শিরশ্ছেদের ঘটনাও রয়েছে। এ অনুসন্ধানে একটি পদ্ধতিগত প্যাটার্নও উন্মোচিত হয়েছে, যেখানে রোহিঙ্গাদের অপহরণের পর আরাকান আর্মি নিয়ন্ত্রিত আটককেন্দ্র ও শহরগুলোতে নিয়ে নির্যাতন বা হত্যার প্রমাণ মিলেছে।

আমরা মনে করি, দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের ওপর যে নির্মম নির্যাতন চলছে, তা বন্ধ করতে হবে। এই মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি। পাশাপাশি মিয়ানমার থেকে উচ্ছেদ হওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ব্যবস্থা করা প্রয়োজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১০

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১১

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১২

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৩

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৪

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৭

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৯

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

২০
X