রাইসুল ইসলাম রিফাত
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৯ এএম
প্রিন্ট সংস্করণ

ধীরগতির শহর!

ধীরগতির শহর!

ময়মনসিংহ আজ ধীরে চলা এক ব্যস্ত শহর। প্রতিদিন কর্মজীবী থেকে শুরু করে শিক্ষার্থী, রোগী, প্রবীণ সবাই এক অস্বস্তিকর বাস্তবতার মুখোমুখি হচ্ছেন, তা হচ্ছে, স্থায়ী যানজট। শহরের সবচেয়ে ব্যস্ত ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোয় পরিস্থিতি আরও ভয়াবহ। বিশেষ করে চড়পাড়া মোড়, মাসকান্দা, ব্রিজ মোড়, গাঙ্গিনারপার, নতুন বাজার, জিলা স্কুল মোড় এবং পাটগুদাম রোড এলাকায় লাগামহীন জ্যাম লেগেই থাকে। মাত্র আধা কিলোমিটার পথ অতিক্রম করতে সময় লেগে যায় প্রায় আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা। এতে কর্মঘণ্টা নষ্ট হওয়ার পাশাপাশি মানুষ প্রতিদিন মানসিক ও শারীরিক ভোগান্তির শিকার হচ্ছেন।

ময়মনসিংহ শুধু প্রশাসনিক নয়, শিক্ষা ও বাণিজ্যের কেন্দ্র হিসেবেও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এই বৃদ্ধির সঙ্গে সমানতালে এগোয়নি সড়ক ব্যবস্থাপনা। শহরের ভেতরে পার্কিং সংকট, সংকীর্ণ সড়ক, এলোমেলো পরিবহন রুট, ট্রাফিক ব্যবস্থাপনার দুর্বলতা, ফুটপাত দখল এবং হকারদের অবাধ আধিপত্য পুরো শহরের চলাচল ব্যবস্থার স্বাভাবিক গতি ভেঙে দিয়েছে। জরুরি সেবা, রোগী পরিবহন, স্কুলগামী শিশু, কর্মজীবী মানুষ সবাই প্রতিদিন এই বিশৃঙ্খলার মধ্য দিয়ে পার হচ্ছেন।

এ অবস্থায় ময়মনসিংহকে যানজটমুক্ত করতে জরুরি ভিত্তিতে কার্যকর উদ্যোগ নেওয়া অত্যন্ত প্রয়োজন। সড়ক সম্প্রসারণ, আধুনিক পার্কিং ব্যবস্থা, অটোরিকশা ও গণপরিবহনের নির্দিষ্ট রুট, অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ, সিগন্যাল ব্যবস্থা সক্রিয়করণ, বিকল্প সড়ক উন্নয়ন এবং পরিবহন শৃঙ্খলা নিশ্চিত করা সময়ের দাবি। একই সঙ্গে নগরবাসীর সচেতনতা ও কর্তৃপক্ষের সমন্বিত পরিকল্পনা শহরটিতে স্বস্তি ফেরাতে পারে। আমরা চাই, একটি সুশৃঙ্খল, পরিচ্ছন্ন ও স্বাভাবিক চলাচলবান্ধব আধুনিক ময়মনসিংহ। নাগরিকদের একটাই আকাঙ্ক্ষা। ধীরগতির এ শহরকে যানজটমুক্ত করা হোক এখনই।

রাইসুল ইসলাম রিফাত, শিক্ষার্থী, ইংরেজি বিভাগ

স্নাতক ৪র্থ বর্ষ, আনন্দমোহন কলেজ, ময়মনসিংহ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১০

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১১

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১২

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৪

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৫

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৬

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৭

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৮

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৯

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

২০
X