সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০৮:২৪ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদীখানে বিএনপির দোয়া মাহফিল

বিএনপির চেয়ারর্পাসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল। ছবি : কালবেলা
বিএনপির চেয়ারর্পাসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল। ছবি : কালবেলা

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০১ ডিসেম্বর) বাদ মাগরিব উপজেলার শেখর নগর ইউনিয়নের গোপালপুর গ্রামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে সভাপতিত্ব করেন সিরাজদীখান থানা বিএনপির সভাপতি ও মুন্সীগঞ্জ ১ আসনের (সিরাজদীখান-শ্রীনগর) বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ শেখ মো. আব্দুল্লাহ।

সভাপতির বক্তব্যে বিএনপি মনোনীত প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ বলেছেন, ‘বাংলাদেশের বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী, আমাদের একমাত্র অভিভাবক আশা ও আকাঙ্ক্ষার ভরসাস্থল দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ অসুস্থ। তার এই শারীরিক অবস্থার কারণে দেশের মানুষের মুখে এখন আর আগের মতো হাসি নেই, হৃদয়ে নেই শান্তি।’

তিনি বলেন, ‘আমরা তার সুস্থতার জন্য দোয়া করছি। সোমবার সারাদিন মাদ্রাসার শত শত ছাত্রকে দিয়ে পবিত্র কোরআন তেলাওয়াত করিয়েছি। আলেম-ওলামাদের এ দোয়া, তেলাওয়াত সবকিছুর একটাই আকাঙ্ক্ষা নিয়ে, আমাদের মাতা, গণতন্ত্রের মা যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।’

তিনি আরও বলেন, ‘গণতন্ত্রের মা যদি বেঁচে থাকেন আমরা শান্তিতে থাকব, দেশ শান্তিতে থাকবে। তাই মহান সৃষ্টিকর্তার দরবারে আমাদের ফরিয়াদ তিনি যেন বেগম খালেদা জিয়াকে সুস্থতা ও দীর্ঘ জীবন দান করেন।’

দোয়া মাহফিলে অংশ নেন জেলা বিএনপির আহ্বায়ক সদস্য মোয়াজ্জেম হোসেন বাবুল, সিরাজদিখান উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাজাহান মোল্লা, জেলা স্বেচ্ছসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা, কেয়াইন ইউনিয়ন বিএনপির সভাপতি নাসিম খান, দপ্তর সম্পাদক অহিদুল ইসলাম অহিদ, বিএনপি নেতা আব্দুস সালাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আজিজুল ইসলাম, বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও জামিয়া শেখ মোহাম্মদ আব্দুল্লাহ মাদ্রাসার ছাত্র ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১০

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১১

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১২

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১৩

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৪

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৫

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৬

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৭

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৮

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৯

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

২০
X