স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০৭:৫১ পিএম
অনলাইন সংস্করণ

বিপিএলে ফিক্সিং রোধে যে পদক্ষেপ নিল বিসিবি

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিপিএলের দ্বাদশ আসর শুরুর আগেই ম্যাচ ফিক্সিং নিয়ে তৈরি হওয়া আলোচনায় এবার নতুন পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিলামকে ঘিরে অভিযুক্ত স্থানীয় ৯ ক্রিকেটারকে তালিকা থেকে বাদ দেওয়ার পর এবার পুরো টুর্নামেন্টজুড়েই কঠোর নজরদারির ঘোষণা দিয়েছে বোর্ড।

বিপিএলের প্রত্যেকটি দলে থাকবেন দুইজন করে সিআইডি সদস্য—একজন ইউনিফর্ম পরিহিত কর্মকর্তা এবং অন্যজন সাদা পোশাকে। খেলার সততা রক্ষায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিসিবির সহসভাপতি সাখাওয়াত হোসেন।

রোববার ঢাকার একটি হোটেলে নিলাম শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাখাওয়াত বলেন, ‘ফেয়ার প্লে নিশ্চিত করতে আমরা নতুন উদ্যোগ নিয়েছি। আমাদের নিজস্ব ইন্টেগ্রিটি ইউনিট তো আছেই, তার পাশাপাশি সিআইডির সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করা হবে। প্রতিটি দলের সঙ্গে একজন করে ইউনিফর্মধারী ও সাদাপোশাকধারী কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।’

তিনি আরও জানান, সিআইডির আধুনিক প্রযুক্তি ব্যবহারের সক্ষমতাই বিসিবিকে এ উদ্যোগ নিতে উদ্বুদ্ধ করেছে। ‘সিআইডি দেশের শীর্ষ তদন্ত সংস্থা। হোয়াটসঅ্যাপসহ যেকোনো ডিজিটাল যোগাযোগ পর্যবেক্ষণের সক্ষমতা রয়েছে তাদের। ফলে আমরা চাই, ফিক্সিংয়ের কোনো সুযোগ যেন না থাকে। একই সঙ্গে স্বচ্ছতার ব্যাপারেও আমরা দৃঢ় বার্তা দিতে চাই।’

বিপিএলের এবারের আসর মাঠে গড়ানোর কথা ২৬ ডিসেম্বর। নিলামের আগে থেকেই ফিক্সিং বিতর্কে আলোচনায় থাকা টুর্নামেন্টকে নিরাপদ ও অনিয়মমুক্ত করতে এ নজরদারি বড় ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিলেন পররাষ্ট্রমন্ত্রী

খুবির গবেষণা / জলবায়ু প্রভাবে উপকূলে জীবিকা, পানি ও স্যানিটেশনে ভয়াবহ সংকট

শাপলা চত্বর হত্যা মামলা / ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু

ছেলের ক্যানসার-বাবার ব্রেন টিউমার, অর্থাভাবে থমকে আছে চিকিৎসা

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা থামায় তেলের দামে বড় পতন

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ, যেভাবে মিলবে

এফআইসিসিআই এফডিআই সম্মেলনে বিসিএসআইআরের সঙ্গে যৌথ উদ্ভাবন তুলে ধরল নেসলে বাংলাদেশ

অস্ট্রেলিয়াজুড়ে মোবাইলে বেজে উঠল নতুন জাতীয় জরুরি সতর্কবার্তা

দুঃস্বপ্ন কাটিয়ে ক্লাসরুমে ওয়াসিফা, ভালোবাসায় বরণ করল বন্ধুরা

ইরানে হামলা বন্ধের ‘আসল কারণ’ জানালেন মার্কিন রাষ্ট্রদূত

১০

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

১১

পাহাড়িয়াপাড়ার মাটির স্কুল, কাদা পেরিয়ে স্বপ্নের পাঠশালা

১২

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলা / হাসিনা-বেনজীর-আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

১৩

এসএমসিতে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন নতুনরাও

১৪

চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা

১৫

রাইড শেয়ারিংয়ে বাড়তি ভাড়ার খড়্গ, প্রতিকারে ভোক্তা অধিকার অধিদপ্তর

১৬

যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫

১৭

আলফাডাঙ্গায় রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ কর্মসূচি

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ / শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হলো নীলার

১৯

এক বছর পর আবার চালু ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

২০
X