ক্রীড়া প্রতিবেদক, কানপুর থেকে
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৪ এএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৮ এএম
প্রিন্ট সংস্করণ

সাকিবের ‘১০’ বলের অনুশীলন

সাকিবের ‘১০’ বলের অনুশীলন

গ্রিন পার্ক ক্রিকেট স্টেডিয়ামের প্রেসবক্সে বসে ভারতীয় এক সাংবাদিকের প্রশ্ন, ‘সাকিব আল হাসান আদৌ খেলবে তো!’ তখনো উত্তরটা ঠিকঠাক পায়নি সে। অনুশীলনে যে খুব একটা স্বাচ্ছন্দ্যে দেখা যায়নি বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডারকে! মাত্র দশ বলের অনুশীলন—এরপর নেটের পাশে ছাতার নিচে বসে বাঁ হাতের আঙুল কয়েকবার দেখলেন! তারপর ড্রেসিংরুমে ফিরে গেলেন, আর ফিরলেন না।

এটুকু অনুশীলন দেখে কে-ই বা বুঝবে যে, দ্বিতীয় টেস্টের একাদশে দেখা যাবে সাকিবকে! বোঝার কথাও নয়। সেজন্যই বাংলাদেশের সংবাদ সম্মেলনে প্রশ্নটাও এসে গেছে শুরুতেই। সাকিব কতটা ফিট? প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের উত্তর, ‘সাকিবের চোট সংক্রান্ত কোনো কিছু আনুষ্ঠানিকভাবে আমি শুনিনি।’ ফিরতি তো আরেকটি প্রশ্ন এসেই যাচ্ছে, তাহলে খেলছেন তো সাকিব? এবার এই লঙ্কান কোচ ফিজিওর রিপোর্টকেই সামনে আনলেন, ‘সাকিবকে নিয়ে আপাতত কোনো সংশয় নেই। আমি ফিজিও বা কারও কাছ থেকে তার ইনজুরি সংক্রান্ত কিছু শুনিনি। সে সিলেকশনের জন্য বিবেচনায় আছে।’

কানপুরে সাকিবের দেখা মিলেছিল মিনিট পাঁচেকের মতো। ব্যাট-প্যাড নিয়ে ড্রেসিংরুম থেকে নেটে এসেছিলেন। শুরুতে দুটি ফাস্ট বল মোকাবিলা করলেন; এরপর আবার গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে ফিরে এলেন। এবার থ্রোয়ার আর স্পিনার মিলিয়ে মোটে ৮ বল খেললেন, শেষ! আর একটা বলও খেললেন না। আঙুলের অবস্থা দেখলেন, চলে গেলেন। সাকিব ব্যাট হাতে ছন্দে নেই। সর্বশেষ কয়েক ইনিংসেই মিলেছে তার প্রমাণ। থিতু হচ্ছেন, কিন্তু বড় করতে গিয়ে ভুল করে বসছেন। বোলিংয়ে মোটামুটি ছন্দে থাকলেও চেন্নাইয়ে ছিলেন নিষ্প্রাণ। কানপুরের পুরোনো রূপে ফিরতে চাইবেন তিনি। বাংলাদেশ দলে থাকা একমাত্র ক্রিকেটার হিসেবে কানপুরে আগে খেলার অভিজ্ঞতা আছে তার—আইপিএল ২০১৬ কলকাতার জার্সিতে এ

কানপুরে খেলেছিলেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ায় ৭ বছর পর মুক্তি পেল দুই বাংলাদেশি 

গ্রাহকদের কোটি টাকা নিয়ে ব্যাংকের ক্যাশিয়ার লাপাত্তা

গুরুত্বপূর্ণ সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস

তিস্তা প্রকল্পে ভারতের উদ্বেগ, জবাবে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের  

নাসিরের কাঁধে উঠে তামিমার খুনসুটি

ভারতীয় ভিসা চালু, ইমিগ্রেশনের অপেক্ষায় উত্তরাঞ্চলের হাজারো মানুষ

ভোজিনহার হাতেই মেসিদের ইতি, ব্রাজিল-বধ জাপানে!

তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ

পাঁচ কারণে জাপানের কাছে হারতে পারে ব্রাজিল

এফএলজি খাতে ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্টের রোডম্যাপ বিষয়ক সেমিনার

১০

এক বন্ধুকে দাওয়াত, উপস্থিত ১০০ অতিথি

১১

আশা ইউনিভার্সিটিতে ফিলিপাইনের কার্ড-এমআরআই প্রতিনিধি দল

১২

অবৈধ গ্যাস সংযোগে পরিচালিত হচ্ছিল ৩ কারখানা, অভিযানে তিতাস

১৩

মধুশিয়া গর্জন বনে সড়ক নির্মাণ বন্ধের দাবিতে জাবিতে মানববন্ধন

১৪

লামায় নারী পর্যটককে শ্লীলতাহানি ও ছিনতাই: রিসোর্ট মালিকসহ দুজন গ্রেপ্তার

১৫

গাবতলীতে অবৈধভাবে রাখা বাস-স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে ডিএনসিসি

১৬

বদলে গেল ৪ কলেজের নাম, প্রজ্ঞাপন জারি

১৭

শিশুর কোলে গন্ধগোকুল, পেছনে সজারু: ভাইরাল ভিডিওর আসল ঘটনা

১৮

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৫৬ ফুটের বেলিন তিমি

১৯

এক ইলিশের দাম ৯ হাজার টাকা

২০
X