প্রদীপ মোহন্ত, বগুড়া
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৪ এএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪০ এএম
প্রিন্ট সংস্করণ

‘নতুন’ স্বপ্ন জাগাচ্ছে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম

‘নতুন’ স্বপ্ন জাগাচ্ছে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম

‘শহীদ চান্দু স্টেডিয়াম’—নামের সঙ্গে মিশে আছে বাংলাদেশের টেস্টের স্মৃতি। একসময় দেশের হাতেগোনা কয়েকটি টেস্ট ভেন্যুর মধ্যে একটি ছিল বগুড়ার ঐতিহ্যবাহী এ স্টেডিয়াম। সময়ের সঙ্গে সঙ্গে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দেড় যুগ ধরে নেই কোনো আন্তর্জাতিক ম্যাচের আয়োজন। ঘরোয়া ক্রিকেট নিয়েও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয় স্টেডিয়ামটি। তবে এবার নতুন করে স্বপ্ন বুনতে শুরু করেছেন বগুড়াসহ উত্তরাঞ্চলের ক্রীড়াপ্রেমীরা। ২০০৬ সালের পর আবারও সেখানে ফিরবে আন্তর্জাতিক ম্যাচ—এমনটাই চাওয়া তাদের।

আইসিসির স্বীকৃতি থাকা মাঠটিতে নেই কোনো ম্যাচ। স্টেডিয়ামের বিদ্যুৎ বিল রয়েছে বকেয়া, স্টাফ বেতন পরিশোধ থাকলেও আউটফিল্ড, ইনডোর, জিমনেশিয়াম প্রায় অকেজো হয়ে পড়েছে। বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সাবেক নেতৃবৃন্দ বলছেন, বগুড়ার স্টেডিয়ামটি শুধু রাজনৈতিক কারণে প্রতিহিংসার শিকার হয়েছে। এই মাঠের উইকেট অত্যন্ত ভালোমানের হওয়ার পরও বিসিবির নেতৃবৃন্দ মাঠটি সরে নিয়ে যায়। বগুড়ায় আন্তর্জাতিক ম্যাচের আইসিসির স্বীকৃতি তুলে নেওয়ার আগেই সিলেটে নির্মাণ করা হয় স্টেডিয়াম। তাদের দাবি, লাখ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া পড়ে আছে। ফ্লাডলাইট স্ট্যান্ড থেকে উন্নতমানের লাইটগুলোও খুলে নেওয়া হয়েছে। আগামী দিনে এই মাঠে আবারও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজনের দাবি তাদের।

বগুড়ার ক্রিকেটপ্রেমীরা জানান, ক্রিকেটকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে এবং ক্রিকেটের উন্নয়নের স্বার্থে শুধু ঢাকা, চট্টগ্রাম, খুলনা নয়; বগুড়ার মতো অন্যান্য জেলায়ও আন্তর্জাতিক মানের ম্যাচ দিতে হবে। ক্রিকেটকে আরও ছড়িয়ে দিতে হবে। তাহলে আরও বেশি ক্রিকেটের কাছে আসতে পারবে তরুণ প্রজন্ম।

বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী সদস্য ও ক্রীড়া সংগঠক অ্যাথলেট শাজাহান আলী বাবু জানান, বগুড়ার এ স্টেডিয়ামটি নষ্ট করেছেন আওয়ামী লীগের কয়েকজন নেতা। তারা বগুড়াকে কুক্ষিগত করার জন্য ইচ্ছা করে একটি জীবন্ত মাঠের মৃত্যু ঘটিয়েছেন। দীর্ঘদিন ধরে অবহেলায় থাকা এ স্টেডিয়ামের সংস্কার নেই, বিদ্যুৎ বিল বকেয়া, সুইমিংপুল বন্ধ, ইনডোরের অবস্থা খুবই খারাপ, পিচ ঠিক থাকলেও এর আউটফিল্ডের অবস্থা নাজুক।

বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম জানান, ‘ঢাকার বাইরে যেসব আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম আছে, তার মধ্যে বগুড়া উল্লেখযোগ্য। বগুড়ার আবাসন ব্যবস্থা এখন অন্য জেলার চেয়ে অনেক উন্নত। বগুড়ায় বেশ কিছু আন্তর্জাতিক মানের হোটেল চালু রয়েছে। দেশের অন্যান্য স্টেডিয়ামের চেয়ে বগুড়ার স্টেডিয়ামের যোগাযোগসহ অন্যান্য সুযোগ-সুবিধা বেশি রয়েছে। তার পরও বগুড়ার এই স্টেডিয়ামকে বঞ্চিত করা হয়েছে। রাজনৈতিক কারণে এই বঞ্চনার শিকার হয়ে এসেছে।’

এ স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান বলেন, ‘উত্তরবঙ্গের একমাত্র টেস্ট ভেন্যু হলো বগুড়া। এখানে উন্নতমানের উইকেট থাকায় ভালো কিছু হওয়া সম্ভব। তবে দীর্ঘদিন বন্ধ থাকার কারণে অবকাঠামোগত জটিলতা দেখা দিয়েছে। কিছু ভবন ও গ্যালারির সংস্কার প্রয়োজন। মাঠের পানি নিষ্কাশনের জন্যও কিছু কাজ করতে হবে।’

ইতিহাস থেকে জানা যায়, ১৯৬২ সালে বগুড়া শহরে নির্মিত হয় শহীদ চান্দু স্টেডিয়াম। ১৯৭০ সাল থেকে ফুটবল, ক্রিকেটসহ স্থানীয় বিভিন্ন টুর্নামেন্টের খেলা হতো সেখানে। তবে ২০০৩ সালে প্রথমবার স্টেডিয়ামটির ক্রীড়া কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এক বছর পরই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচ দিয়ে শুরু হয় স্টেডিয়ামে কার্যক্রম। আইসিসি থেকে স্বীকৃতি মেলার পর সেখানে একটি টেস্ট ও পাঁচটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্ত আটক

৬ দশকের পুরোনো ঈদগাহ দখলে নিলেন প্রভাবশালী

‘মোড়কের পেছনে লুকোচুরি বন্ধ হোক, সামনে আসুক সত্য’

ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর আগ্রহ নেই ইসরায়েলের: স্মোট্রিচ

ইউনিফর্ম পরে আ.লীগের মনোনয়ন জমা: অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

আসিয়ানের বৈঠকে যোগ দিতে ম্যানিলায় রুশ পররাষ্ট্রমন্ত্রী

ঢাবির দুই অনুষদে নতুন ভারপ্রাপ্ত ডিন নিয়োগ

ফিলিস্তিনি চিকিৎসকের মুক্তির দাবিতে ইসরায়েলিদের বিক্ষোভ

গায়ানায় ফেরি ডুবিতে মৃত্যু ২৭, নিখোঁজ ৮৩

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

১০

নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

১১

ইস্তাম্বুলের পথে পথে ডোনার কাবাব

১২

এলএনজি সরবরাহ কমে যাওয়ায় গ্যাস সংকটের আশঙ্কা

১৩

আজ দেখছি, কত মানুষ এই পরাজয়ের অপেক্ষায় ছিল: ডি পল

১৪

জিয়াউর রহমান হত্যা   / আসামি মোজাফফরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

১৫

চরম হতাশায় মৃত্যু কামনা করা যাবে কি, ইসলাম কী বলে? 

১৬

কুড়িগ্রামে যাচ্ছেন এনসিপির ৩ নেতা

১৭

যুক্তরাষ্ট্রের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বার্থা’

১৮

ভারতে টানেল ধসে নিহত ৯, আটকা আরও কয়েকজন

১৯

ভিডিও ভাইরাল / এবার মুখ খুললেন জামায়াত এমপির ‘দ্বিতীয় স্ত্রী’ ও শ্বশুর

২০
X