স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০১:৫৯ পিএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ০২:১০ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ ঘিরে ভবিষ্যৎ পদক্ষেপ কী, সাফ জানিয়ে দিল বিসিবি

বাংলাদেশ দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ দল। ছবি : সংগৃহীত

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকে উত্তাপ দেশের ক্রীড়াঙ্গন। বিশ্বমানের ক্রিকেটারের সঙ্গে ভারতের এমন আচরণ মেনে নিতে পারেনি বাংলাদেশের কেউ। বিসিবিও তাদের অবস্থান থেকে প্রতিবাদ জানিয়েছে। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে সাফ জানিয়ে দিয়েছে, নিরাপত্তা শঙ্কায় ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ।

বর্তমান পরিস্থিতি বিবেচনায় আইসিসির কাছে মেইলও করেছিল বিসিবি। এরই মধ্যে পেয়েছে সেই মেইলের জবাবও। আইসিসি থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ ও নিরবচ্ছিন্ন অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে।

চলমান অবস্থায় আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে রয়েছে সংশয়। এমতাবস্থায় ভবিষ্যৎ পদক্ষেপ কী হবে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বুধবার (৭ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় সংস্থাটি।

বিসিবি লেখে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড জাতীয় দলের নিরাপত্তা এবং খেলোয়াড়দের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার বিষয়ে অটল রয়েছে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সফল ও স্বাচ্ছন্দ্যপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে বিসিবি আইসিসি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পেশাদার ও সহযোগিতামূলক উপায়ে গঠনমূলক আলোচনা চালিয়ে যাবে, যেন সন্তোষজনক ও বাস্তবসম্মত সমাধান খুঁজে বের করা সম্ভব হয়।’

ইএসপিএনক্রিকইনফো তাদের এক প্রতিবেদনে জানায়, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতেই যেতে হবে বাংলাদেশকে। তবে বিসিবি স্পষ্ট করে জানিয়েছে, এমন দাবি পুরোপুরি ভিত্তিহীন।

বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কিছু গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদনে বলা হচ্ছে, বোর্ডকে এই বিষয়ে “আলটিমেটাম” দেওয়া হয়েছে। বিসিবি স্পষ্টভাবে জানাচ্ছে, এই দাবিগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও অসত্য। আইসিসি থেকে প্রাপ্ত বার্তার বিষয়বস্তু বা ধরনের সঙ্গে এ ধরনের খবরের কোনো মিল নেই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১০

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১১

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১২

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১৩

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১৪

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১৫

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১৬

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

১৭

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

১৮

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১৯

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

২০
X