জবি প্রতিনিধি
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ১২:৪৩ পিএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ০১:৩০ পিএম
অনলাইন সংস্করণ

জকসু নির্বাচনে ১১ কেন্দ্রের ফল প্রকাশ, কোন পদে কে এগিয়ে

জকসু নির্বাচনে ভোট গণনা চলছে । ছবি : কালবেলা
জকসু নির্বাচনে ভোট গণনা চলছে । ছবি : কালবেলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে ৩৯টি কেন্দ্রের মধ্যে ১১টি বিভাগের ফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। যার মধ্যে ভিপি পদে ছাত্রদল সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান এবং জিএস-এজিএস পদে এগিয়ে রয়েছে শিবির সমর্থিত অদম্য জবিয়ান প্যানেল।

বুধবার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের নিচে অবস্থিত অডিটোরিয়ামের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে এ ফল প্রকাশ করা হয়।

জানা যায়, ভূগোল ও পরিবেশ, নৃবিজ্ঞান, ফার্মেসি, লোকপ্রশাসন, ফিন্যান্স, অনুজীব বিজ্ঞান, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, সিএসই, চারুকলা অনুষদ, বায়োকেমিস্ট্রি, দর্শন—এই ১১ বিভাগের ফলে জিএস ও এজিএস পদে এগিয়ে রয়েছে শিবির-সমর্থিত প্যানেল এবং ভিপি পদে ছাত্রদল সমর্থিত প্যানেল।

ভূগোল ও পরিবেশ বিভাগে ভিপি পদে অদম্য জবিয়ান ঐক্যের রিয়াজুল ইসলাম ১০০, ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান ভিপি পদপ্রার্থী এ কে এম রাকিব ৯১; জিএস পদে আব্দুল আলিম আরিফ (শিবির) ৯০, খাদিজাতুল কুবরা (ছাত্রদল) ৪৫; এজিএস পদে মাসুদ রানা (শিবির) ৯৮, বি এম আতিকুর রহমান তানজিল (ছাত্রদল) ৪৫।

নৃবিজ্ঞান বিভাগে ভিপি পদে রিয়াজুল ইসলাম (শিবির) ১২৮, এ কে এম রাকিব (ছাত্রদল) ১১৮; জিএস পদে আব্দুল আলিম আরিফ (শিবির) ১২৩, খাদিজাতুল কুবরা (ছাত্রদল) ৭৩; এজিএস পদে মাসুদ রানা (শিবির) ১০২, তানজিল (ছাত্রদল) ১২৬।

লোক প্রশাসন বিভাগের ভিপি পদে রিয়াজুল ইসলাম (শিবির) ১২২, রাকিব (ছাত্রদল) ১৩২; জিএস পদে আব্দুল আলিম আরিফ (শিবির) ১২৩, খাদিজাতুল কুবরা (ছাত্রদল) ৬২; এজিএস পদে মাসুদ রানা (শিবির) ১৩০, বি এম আতিকুর রহমান তানজিল (ছাত্রদল) ১০৬।

ফার্মেসি বিভাগে ভিপি পদে রিয়াজুল ইসলাম (শিবির) ৭৮, এ কে এম রাকিব (ছাত্রদল) ৫৩; জিএস পদে আব্দুল আলিম আরিফ (শিবির) ৮৩, খাদিজাতুল কুবরা (ছাত্রদল) ২৬; এজিএস পদে মাসুদ রানা (শিবির) ৭৮, বি এম আতিকুর রহমান তানজিল (ছাত্রদল) ৪৫ ভোট পেয়েছেন।

ফিন্যান্স বিভাগে ভিপি পদে রিয়াজুল ইসলাম (শিবির) ১৩৮, এ কে এম রাকিব (ছাত্রদল) ২৩১; জিএস পদে আব্দুল আলীম আরিফ (শিবির) ১৬৩, খাদিজাতুল কুবরা (ছাত্রদল) ১১৩; এজিএস পদে মাসুদ রানা (শিবির) ১৬৩, তানজিল (ছাত্রদল) ১৭৮।

অনুজীব বিজ্ঞান বিভাগে ভিপি পদে রিয়াজুল ইসলাম (শিবির) ৮৭, এ কে এম রাকিব (ছাত্রদল) ৪৬; জিএস পদে আব্দুল আলীম আরিফ (শিবির) ৮৫, খাদিজাতুল কুবরা (ছাত্রদল) ৩২; এজিএস পদে মাসুদ রানা (শিবির) ৮১, তানজিল (ছাত্রদল) ৪০।

জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ভিপি পদে রিয়াজুল ইসলাম (শিবির) ৫১, এ কে এম রাকিব (ছাত্রদল) ৩৯; জিএস পদে আব্দুল আলীম আরিফ (শিবির) ৪৬, খাদিজাতুল কুবরা (ছাত্রদল) ১৮; এজিএস পদে মাসুদ রানা (শিবির) ৪২, তানজিল (ছাত্রদল) ৩০।

সিএসই বিভাগে ভিপি পদে রিয়াজুল ইসলাম (শিবির) ১০৬, এ কে এম রাকিব (ছাত্রদল) ৯৪; জিএস পদে আব্দুল আলীম আরিফ (শিবির) ১১২, খাদিজাতুল কুবরা (ছাত্রদল) ৫৩; এজিএস পদে মাসুদ রানা (শিবির) ১০৫, তানজিল (ছাত্রদল) ৮০।

চারুকলা অনুষদে ভিপি পদে একে এম রাকিব (ছাত্রদল) ১০৬; রিয়াজুল ইসলাম (শিবির) ২১। জিএস পদে ইভান তাহসীভ ৯৯ (মওলানা ভাসানী), খাদিজাতুল কুবরা (ছাত্রদল) ৩৬ এবং আব্দুল আলিম আরিফ (শিবির) ১৮। এজিএস পদে তানজিল (ছাত্রদল) ৮২, মারুফ (মওলানা ভাসানী) ৪২, রানা (শিবির) ১২।

বায়োকেমিস্ট্রি বিভাগে ভিপি পদে রিয়াজুল ইসলাম (শিবির) ৮৯, এ কে এম রাকিব (ছাত্রদল) ৫৭। জিএস পদে আব্দুল আলিম আরিফ (শিবির) ৯৮, খাদিজাতুল কুবরা (ছাত্রদল) ৩২। এজিএস পদে মাসুদ রানা (শিবির) ৯০, তানজিল (ছাত্রদল) ৪২।

দর্শন বিভাগে ভিপি পদে এ কে এম রাকিব (ছাত্রদল) ১৭৫, রিয়াজুল ইসলাম (শিবির) ১১১। জিএস পদে আব্দুল আলিম আরিফ (শিবির) ১৩৫, খাদিজাতুল কুবরা (ছাত্রদল) ৮০,ইভান তাহসীভ (মওলানা ভাসানী) ৫৩। এজিএস পদে তানজিল (ছাত্রদল) ১২৪, মাসুদ রানা (শিবির) ১১৯।

এখন পর্যন্ত প্রকাশিত ১১টি কেন্দ্রের মোট ফল:

ভিপি পদে—রিয়াজুল ইসলাম: ১০৩১ (শিবির), এ কে এম রাকিব: ১১৪২ (ছাত্রদল)।

জিএস পদে—আব্দুল আলিম: ১০৪২ (শিবির), খাদিজাতুল কুবরা: ৫৬৯ (ছাত্রদল)।

এজিএস পদে—মাসুদ রানা: ১০১৭ (শিবির), তানজিল: ৮৯৭ (ছাত্রদল)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

১০

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

১১

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

১২

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

১৩

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

১৪

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৫

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

১৬

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

১৭

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

১৮

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

১৯

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

২০
X