কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান নূরুল আবছারকে কারাদণ্ড

নূরুল আবছার। ছবি : সংগৃহীত
নূরুল আবছার। ছবি : সংগৃহীত

কক্সবাজার পৌরসভার সাবেক চারবারের চেয়ারম্যান ও গণ-অভ্যুত্থানের পর বিলুপ্ত কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল আবছারকে দুর্নীতির তিনটি পৃথক মামলায় তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মুহম্মদ কবির হোসাইন কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১৯৮৪ সালের ২০ অক্টোবর রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদের আমলে কক্সবাজার পৌরসভার চেয়ারম্যান থাকাকালে তিনটি অনুদানের প্রকল্প থেকে টাকা আত্মসাতের অভিযোগে ১৯৯৬ সালে দুর্নীতি দমন কমিশন-দুদক এক সঙ্গে পৃথক তিনটি মামলা দায়ের করেন। মামলা তিনটি দীর্ঘ ২৯ বছর বিচার কার্যক্রম চলে। এতে নয়জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। সর্বশেষ বিচার প্রক্রিয়া শেষে রায় ঘোষণা করা হলো। রায়ে পৃথক অর্থদণ্ডও দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

রায় ঘোষণাকালে আদালতে অনুপস্থিত ছিলেন তিন। তাই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন বিচারক।

নূরুল আবছার কক্সবাজার পৌরসভার চারবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন৷ এক সময় জাতীয় পার্টির রাজনীতি করলেও গত আওয়ামী আমলে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন৷ এ সময় জেলা পরিষদ, পৌরসভা ও উপজেলা পরিষদে একাধিকবার প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে শেষবার ২০২৪ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানকে হারিয়ে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

অন্যদিকে গণ-অভ্যুত্থানের আগ পর্যন্ত তিনি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ভারপ্রাপ্ত কমান্ডারের দায়িত্বে ছিলেন। জুলাই গণ-অভ্যুত্থানের পর কক্সবাজার ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় আসামি হন নূরুল আবছার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X