ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৩, ০২:২৩ এএম
আপডেট : ১০ আগস্ট ২০২৩, ০৮:১৬ এএম
প্রিন্ট সংস্করণ

দোলাচলে জামাল ভূঁইয়া

জামাল ভূঁইয়া। ছবি: সংগৃহীত
জামাল ভূঁইয়া। ছবি: সংগৃহীত

জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার আর্জেন্টিনার ক্লাবে খেলার ইস্যুতে চলছে ইঁদুর-বিড়াল খেলা। বিভিন্ন সূত্র বলছে, এ মিডফিল্ডার আর্জেন্টিনার তৃতীয় বিভাগের ক্লাব সোল দ্য মায়োর হয়ে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। ফেসবুক পোস্টে তা উড়িয়ে দিয়েছেন খোদ জামাল ভূঁইয়া। গতকাল সন্ধ্যায় দেওয়া পোস্টে জামাল লিখেছেন, ‘আমি এখনো কোনো ধরনের চুক্তি স্বাক্ষর করিনি। প্রতিদিনই দেখছি বিভিন্ন ব্যক্তি নানা ছবি পোস্ট করছেন যে, আমি ভিন্ন জায়গায় যাচ্ছি। বর্তমানে আমি পরিবারের সঙ্গে অবকাশ যাপন করছি।’

কিন্তু একটি সূত্র নিশ্চিত করেছে, জামাল ভূঁইয়া সোল দ্য মায়ো ক্লাবে খেলতে আগেই সম্মত হয়েছেন। এখনো দুই পক্ষের চুক্তি হয়নি। চুক্তিটা দ্রুতই হয়ে যাওয়ার কথা। সোল দ্য মায়োর সঙ্গে চুক্তি করার আগে মেডিকেল টেস্টের জন্য দ্রুতই আর্জেন্টিনা যাওয়ার কথা এ মিডফিল্ডারের। জামাল ভূঁইয়ার পোস্ট ও সূত্রের বরাত বিপরীতমুখী। মজার বিষয় হচ্ছে, জামাল ভূঁইয়া পোস্টে বলেছেন, ‘আমি এখনো কোনো ধরনের চুক্তি করিনি।’ চুক্তি করবেন না—এটা কিন্তু বলেননি। বাস্তবতা হচ্ছে, ডেনমার্কে বেড়ে ওঠা এ ফুটবলার চুক্তি করার পর আনুষ্ঠানিক ঘোষণা দিতে চান। সেটা দ্রুততম সময়ের মধ্যেই হয়ে যাওয়ার কথা। তার আগে জামাল বলেছেন, ‘আমি আর্জেন্টিনার ক্লাব থেকে প্রদর্শনী ম্যাচ খেলার আমন্ত্রণ পেয়েছি। আরও দুই বন্ধু এমন আমন্ত্রণ পেয়েছেন। সোল দ্য মায়োতে খেলাটা কঠিনই হবে। খেলতে পারব কি না জানি না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য বাজেটে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ

ব্যক্তিগত ও দলীয় বিতর্কের মঞ্চে পরিণত হয়েছে সংসদ : গাজী আতাউর

সাড়ে ৬ ঘণ্টা পর তিন রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

ফেভারিটের মর্যাদা হারিয়েছে ব্রাজিল: রোনালদো

উত্তরা ক্লাবে ইবিয়ান ক্লাবের মতবিনিময়

স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৪

জার্মানিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৫, সন্দেহভাজন আটক

সড়কে ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ

আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের ওপর হামলা-অগ্নিসংযোগ

‘সোনালী অতীত, আলোকিত আগামী’ শীর্ষক স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত

১০

জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা

১১

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০১ সদস্যবিশিষ্ট কমিটি পুনর্গঠন

১২

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ফ্যান জোনে বন্দুক হামলায় নিহত ১

১৩

ট্রলারসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১৪

হাছান-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ মঙ্গলবার

১৫

বৈশ্বিক অপরাধ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ

১৬

সংকট পেরিয়ে আঞ্চলিক হাব হওয়ার পথে চট্টগ্রাম বন্দর

১৭

ভিসা খুলতেই বাড়বে যোগাযোগ: ভারত-বাংলাদেশ সম্পর্কের নতুন গতি

১৮

‘বিতর্কিত পেনাল্টি’ দেওয়া সেই রেফারি জাপান-ব্রাজিল ম্যাচে

১৯

ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠকের দিনক্ষণ জানালেন ট্রাম্প

২০
X