ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩, ০২:৩৮ এএম
প্রিন্ট সংস্করণ

তামিম ফেরায় বিসিবির স্বস্তি

তামিম ফেরায় বিসিবির স্বস্তি

‘শুধু অন্ধকারেই তারা দেখতে পাওয়া যায়’—অনুশীলনের একটি ছবিজুড়ে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমনটি লিখেছেন তামিম ইকবাল। চোটে কাটিয়ে লম্বা সময় পর ব্যাটিং অনুশীলনে ফিরেছেন তিনি। তার ফেরা উপলক্ষে শেরেবাংলা স্টেডিয়ামে উপস্থিত সাংবাদিকদের ক্যামেরার লেন্সও ছিল সেদিকে। দুপুর ১টার দিকে তামিমের গাড়ি দেখে সংবাদকর্মীদের সব ক্যামেরা চলে আসে একাডেমির পাশে। ব্যাট-প্যাড নিয়ে দেড় মাস পর ব্যাটিং অনুশীলন শুরু করেন তিনি। প্রায় ১৫ মিনিটের মতো থ্রেয়ারে ছোড়া বলে ব্যাট করলেন তিনি। এ সময় তার দিকে তীক্ষ্ণ নজর রেখেছিলেন নতুন নিযুক্ত বিসিবির পুনর্বাসন কেন্দ্রের প্রধান ফিজিও কিয়েরন থমস ও ফিজিও বায়েজিদ ইসলাম।

থ্রোয়ারে ছোড়া বলগুলো সাবলীলভাবেই মোকাবিলা করেছেন তামিম। কখনো খেলেছেন সামনের পায়ে, কখনো বা পেছনের পায়ে। ব্যাটিং অনুশীলনের পর ফিটনেস নিয়েও কিছু সময় কাজ করেছেন তিনি। লন্ডন থেকে চিকিৎসা নিয়ে ফেরার পর এবারই প্রথম ব্যাট হাতে অনুশীলন করেছেন তিনি। তামিমের ফেরায় স্বস্তির বাতাস বইছে বিসিবিতেও। ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেছেন, ‘তামিম বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা জাতীয় দলের খেলোয়াড়। এটা (তামিমের চোট) আমাদের সবারই একটা উদ্বেগ, আমিই একা নই। ক্রিকেট অপারেশন্স না, এটা পুরো বোর্ডের উদ্বেগ। আমরা সবাই চাই যে, তামিম আবার আগের মতো ফিরে আসুক।’ বোর্ড পরিচালক থেকে শুরু করে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তামিমের নিয়মিত খোঁজখবর রাখছেন। বিষয়টি নিশ্চিত করে জালাল বলেছেন, ‘সবাই কিন্তু তাকে সাপোর্ট দিচ্ছে, শুধু ক্রিক অপসই না। আমাদের প্রেসিডেন্ট, উনি ফোন করছেন। ফিজিওদের সঙ্গে কথা বলছেন, হেড কোচের সঙ্গে কথা বলছেন। তার সব সময় খবর নিচ্ছেন।’ ধারণা করা হচ্ছে, বিশ্বকাপের আগেই নিউজিল্যান্ড সিরিজ দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন তামিম। এর জন্য ১৫ দিনের বিশেষ একটি ক্যাম্পেও থাকবেন তিনি। ৯ জনের এ ক্যাম্পে আছেন মাহমুদউল্লাহ রিয়াদও। অন্যরা অনুশীলন শুরু করলেও গতকাল ব্যক্তিগত কারণে মাঠে আসেননি রিয়াদ। জানা গেছে, বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুত থাকবেন তিনিও। এদিকে এশিয়া কাপের পরিকল্পনা করতে দ্রুতই দেশে ফেরার কথা সাকিব আল হাসানের। লঙ্কান প্রিমিয়ার লিগের জন্য যে ছুটি নিয়েছিলেন তিনি, তা গতকালই শেষ হয়েছে। বিসিবির আশা, দু-এক দিনের মধ্যেই ক্যাম্পে যোগ দেবেন তিনি। গতকাল সন্ধ্যায় দুবাইয়ে একটি প্রতিষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন তিনি; সেখান থেকে দেশে ফেরার কথা বাঁহাতি অলরাউন্ডারের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউজিল্যান্ডকে বিধ্বস্ত করে গ্রুপসেরা বেলজিয়াম

স্বপ্ন দেখার অধিকার সবার আছে, অসম্ভব বলে কিছু নেই: কেপ ভার্দের কোচ

ইরানকে অপেক্ষায় রেখে নকআউটে মিসর

তুরাগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মী হত্যার অভিযোগ, বিচার চাইলেন রিপন

বিশ্বকাপের নকআউটে আরও পাঁচ দল, এখন পর্যন্ত টিকিট নিশ্চিত হলো যাদের

প্রাণ গ্রুপে চাকরির সুযোগ

কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, সাবেক মেম্বারসহ নিহত ২

১৫ বছর পর বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

ভেনেজুয়েলায় ভূমিকম্প / মেয়েকে বাঁচাতে প্রাণ দিলেন ফুটবলারের স্ত্রী

ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প, ভয়াবহ দুর্যোগের পর নতুন আতঙ্ক

১০

ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল বুরকিনা ফাসো

১১

ময়মনসিংহে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

১২

কবে, কার কাছে হেরে বিদায় নেবে ব্রাজিল, জার্মান গবেষকের ভবিষ্যদ্বাণী

১৩

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১৪

পাগলা মসজিদে এবার মিলল ৪৩ বস্তা টাকা, চলছে গণনা

১৫

দুই গোলে এগিয়ে বেলজিয়াম, চাপের মুখে নিউজিল্যান্ড

১৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ৫১ হাজারের বেশি, খালি হাতে ধ্বংসস্তূপ সরাচ্ছেন স্বজনরা

১৭

২৭ জুন / আজকের নামাজের সময়সূচি

১৮

রূপকথার জন্ম দিল ‘ব্লু শার্কস’ খ্যাত কেপ ভার্দে, ফুটবল বিশ্বে তোলপাড়

১৯

শুরুতেই ইরানের জালে গোল দিয়ে এগিয়ে গেলো মিসর

২০
X