স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩, ০২:৩৮ এএম
প্রিন্ট সংস্করণ

বিশ্বকাপে সেরা যারা

বিশ্বকাপে সেরা যারা

ফাইনালের আগে দর্শক হয়ে গেলেও সদ্য সমাপ্ত নারী বিশ্বকাপের গোল্ডেন বুট জিতেছেন জাপানের হিনাতা মিয়াজাওয়া। ২৩ বছর বয়সী মিডফিল্ডার প্রতিযোগিতায় পাঁচ গোল করেছেন।

ফাইনালে হেরে কান্নায় বুক ভাসালেও গোল্ডেন গ্লাভসের সান্ত্বনা পেয়েছেন ইংল্যান্ডের ম্যারি ইয়ার্পস। ফাইনালে চারটি দারুণ সেভ করলেও দলকে রক্ষা করতে পারেননি প্রতিযোগিতায় তিন ক্লিন-শিট রাখা এ গোলরক্ষক। শিরোপা নির্ধারণী ম্যাচে একটি পেনাল্টিও রুখে দিয়েছেন ৩০ বছর বয়সী ম্যানচেস্টার ইউনাইটেড গোলরক্ষক। কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে স্পেনকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া সালমা পারাল্লুয়েলো প্রতিযোগিতার সেরা তরুণী ফুটবলারের পুরস্কার জিতেছেন। ১৯ বছর বয়সী বার্সেলোনার উইঙ্গারের মধ্যে আগামী দিনের সুপারস্টার হওয়ার সকল লক্ষণই স্পষ্ট। টিনএজে বিশ্বকাপ জয়ের পর এ ফুটবলারের ক্যারিয়ার কোন পথে এগোয়— সেটাই দেখার বিষয়। প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল জিতেছেন স্পেনের আইতানা বোনমাতি। স্পেনকে প্রথম শিরোপা জেতানোর পথে তিন গোল করেছেন, সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও দুই গোল। মাঝমাঠ থেকে দলকে নেতৃত্ব দেওয়া ২৫ বছর বয়সী তারকা সাফল্যের অন্যতম কারিগর ছিলেন। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের যৌথ আয়োজনের আসরে দর্শক উপস্থিতি অতীতের সকল রেকর্ড ভেঙে দিয়েছে। ৫২ ম্যাচে ১.১ মিলিয়ন দর্শক মাঠে এসেছিলেন!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

১০

হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠল কানাডা

১১

স্কটল্যান্ডের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

১২

ছেলে নেইমারকে নিয়ে বাবার বার্তা

১৩

সিলেট সীমান্তে বাংলাদেশির মৃত্যু

১৪

৩৪৯ জনকে আসামি করে মামলা, পুরুষশূন্য তিন গ্রাম

১৫

চশমা সাইদের গলাকাটা মরদেহ উদ্ধার

১৬

তিন ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ শুরু

১৭

মানহানি মামলা করলেন এনসিপি নেত্রী

১৮

ময়মনসিংহে ট্রেনের তিন বগি লাইনচ্যুত

১৯

ইতালির ১৫টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

২০
X