বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ০৩:০৪ এএম
প্রিন্ট সংস্করণ

আবার শীর্ষে পাকিস্তান

আবার শীর্ষে পাকিস্তান

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ ৩-০ ব্যবধানে জিতে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে পাকিস্তান। প্রথম ওয়ানডে ম্যাচে আফগানিস্তানকে গুঁড়িয়ে দিয়েছিল তারা। দ্বিতীয় ম্যাচে নাটকীয়ভাবে পাকিস্তানকে ১ উইকেটে জয় এনে দেন নাসিম শাহ। আর শেষ ম্যাচে ৫৯ রানের জয়ে তিন ম্যাচ সিরিজে আফগানদের হোয়াইটওয়াশ করে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে ওঠে পাকিস্তান।

শনিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তবে দলীয় ৫২ রানের মধ্যেই দুই ওপেনার ফখর জামান (২৭) ও ইমাম-উল-হকের (১৩) উইকেট হারায় তারা। তৃতীয় উইকেটে ১১০ রানের জুটি গড়ে দলকে বিপদমুক্ত করেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। দলীয় ১৬২ রানের মাথায় আফগান স্পিনার রশিদ খানের বলে উইকেটের পেছনে রহমানউল্লাহ গুরবাজের হাতে ক্যাচ তুলে বিদায় নেন বাবর। বিদায়ের আগে ৮৬ বলে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় ৬০ রান করেন তিনি। বাবরের বিদায়ের পরই ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ান ৭৯ বলে ৬ বাউন্ডারি ও ১ ছক্কায় ৬৭ রান করেন। এরপর শেষদিকে আগা সালমানের ৩১ বলে অপরাজিত ৩৮ ও মোহাম্মদ নওয়াজের ২৫ বলে ৩০ রানের ক্যামিও ইনিংসে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৬৮ রান সংগ্রহ করে তারা। বোলিংয়ে আফগানিস্তানের হয়ে গুলবাদিন নাইব ও ফরিদ আহমেদ দুটি করে উইকেট পান। জবাবে পাকিস্তানি বোলারদের তোপে দলীয় ১০০ রানের আগেই ৭ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে আফগানরা। তবে অষ্টম উইকেট জুটিতে পাকিস্তানকে ভড়কে দেন শহিদুল্লাহ কামাল ও মুজিব-উর-রহমান। তারা দুজনে মিলে ৪২ বলে ৫৭ রানের জুটি গড়েন। পাকিস্তানি বোলারদের তুলাধুনা করে মুজিব তুলে নেন ক্যারিয়ারের প্রথম ফিফটি। তবে ফিফটির পর আর বেশিদূর এগোতে পারেননি তিনি। বিদায়ের আগে হাঁকিয়েছেন ৬৪ রান। এরপর ফরিদ আহমেদকে বোল্ড করে কফিনে শেষ পেরেকটা ঠুকে দেন শাহিন শাহ আফ্রিদি। ফলে ৪৮.৪ ওভারে ২০৯ রানেই অলআউট হয়ে যায় আফগানরা। বোলিংয়ে একাই ৩ উইকেট নেন লেগস্পিনার শাদাব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১০

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১১

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১২

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৩

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৪

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৫

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৬

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৭

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৮

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৯

পর্তুগালের একাদশ ঘোষণা

২০
X