স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৫ জুলাই ২০২৫, ০৮:৫৪ এএম
প্রিন্ট সংস্করণ

সাকিবের দৃষ্টিতে চার দুর্ভাগা

সাকিবের দৃষ্টিতে চার দুর্ভাগা

বাংলাদেশের ক্রিকেটে এমন অনেক খেলোয়াড় আছেন, যাদের ক্যারিয়ারের শুরুটা ছিল দুর্দান্ত, কিন্তু ফর্মহীনতা, পর্যাপ্ত সুযোগ না পাওয়া বা মাঠের বাইরের কাণ্ডে তারা তাদের ক্যারিয়ারকে বেশিদূর এগিয়ে নিয়ে যেতে পারেননি। আবুধাবি টিটেন লিগের দল বাংলা টাইগার্সেরফেসবুক পেজে প্রকাশিত এক সাক্ষাৎকারে এমন কয়েকজন সতীর্থের নাম জানতে চাওয়া হলে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান চারজনের নাম বলেছেন।

তারা হলেন নাসির হোসেন, সাব্বির রহমান, ইমরুল কায়েস ও মিঠুন। সাকিব আরও বলেন, ‘এ রকম আসলে অনেক... এটা নির্বাচকরা ভালো উত্তর দিতে পারবেন। আরও অনেক খেলোয়াড়ই আছে, যাদের ক্যারিয়ার অনেক ছোট ছিল, হয়তো আরও ভালো করতে পারত।’

জাতীয় দলে সবার সমান সুযোগ না পাওয়ার বিষয়েও কথা বলেছেন সাকিব। তার মতে, ‘আসলে খেলাটাই এমন। ওই যে আপনার ১৫ জন নির্বাচন করতে হবে, তারপর ১১ জন। সেখান থেকে যারা সুযোগ পায়, আসলে তাদের পারফর্ম করারও একটা দায়িত্ব আছে। কেউ বলতে পারে, কেউ কম সুযোগ পেয়েছে। যা ঘটে, সবাই আসলে এক রকম সুযোগ পায় না। এটা দেওয়াও আসলে সম্ভব নয়।’

এই সুযোগের ক্ষেত্রে নির্বাচকদের আস্থার বিষয়টি জড়িত বলে মনে করেন সাকিব। তিনি বলেন, ‘আপনার দল আপনি চালাচ্ছেন, সবাইকে আপনি একভাবে বিশ্বাসও করতে পারবেন না, একভাবে সুযোগও দিতে পারবেন না। কাউকে এক ম্যাচ পর মনে হবে, না একে দিয়ে হবে না। আবার কাউকে দেখে মনে হবে না ও পারবে। এ ব্যাপারটা আসলে থাকে। ভুল কিছু না। যেটা হচ্ছে, কেউ কম সুযোগ পাবে কেউ বেশি। যে কম পাচ্ছে, তার জন্য সেটাই যথেষ্ট সুযোগ, যে বেশি পাচ্ছে তার জন্য ওটাই যথেষ্ট। ওখান থেকেই একজন খেলোয়াড়ের দায়িত্ব নিজেকে সে কীভাবে মেলে ধরবে।’ উল্লেখ্য, দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে সাকিব আল হাসান ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলতে পারেননি। তবে দলের খারাপ অবস্থায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাকিবকে দলে ফেরানোর জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে বহিষ্কার

সকালের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

রাষ্ট্রপতি পদত্যাগ করলে এরপর কী? জেনে নিন সংবিধানের বিধান

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

১০

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

১১

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

১২

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

১৩

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১৪

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১৫

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১৬

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৮

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৯

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

২০
X