ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪১ এএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৪ এএম
প্রিন্ট সংস্করণ

খুলনা ও ঢাকার জয়

খুলনা ও ঢাকার জয়

জাতীয় লিগের (এনসিএল) টি-টোয়েন্টি সংস্করণের তৃতীয় রাউন্ডে এসে প্রথম জয়ের দেখা পেল খুলনা। ঢাকা মেট্রোকে ২২ রানে হারিয়ে জয়ের দেখা পেল মোহাম্মদ মিঠুনের নেতৃত্বাধীন দলটি। দিনের অপর ম্যাচে সিলেটকে স্রেফ উড়িয়ে দিয়েছে ঢাকা। ৯ উইকেটে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখল মাহিদুল ইসলাম অঙ্কনের দল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে আগে ব্যাটিং করে ১৭১ রান তোলে খুলনা। জবাবে ৫ বল বাকি থাকতেই ১৪৯ রানে থেমে যায় ঢাকা মেট্রো। ঢাকা মেট্রোর এটি টানা দ্বিতীয় হার। ম্যাচে ২৬ বলে ৬ চার ও ২ ছক্কায় ৪৯ রানের ইনিংসে ম্যাচসেরা হন খুলনার ওপেনার এনামুল হক বিজয়। খুলনার হয়ে ব্যাট হাতে ছন্দে ছিলেন সৌম্য সরকার, ইমরানুজ্জামানরাও। ৩৩ বলে ৪৫ রান করেন সৌম্য, ৩০ বলে ইমরানুজ্জামের ইনিংসটি ছিল ৩৬ রানে। খুলনার হয়ে ৩.১ ওভারে ২২ রান খরচ করে ৩ উইকেট নেন পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী।

একই মাঠে অপর ম্যাচে ৭ উইকেটে ১৩৭ রান করে সিলেট। সহজ লক্ষ্য পেয়ে বড় জয় তুলে নেয় ঢাকা। মাত্র ১৭ ওভারেই ৯ উইকেট রেখে জয় নিশ্চিত করে টেবিলের শীর্ষে থাকা দলটি। দলটির হয়ে আশিকুর রহমান শিবলি ৩৯ বলে ৬০ রানের ইনিংসে ম্যাচসেরার পুরস্কার জেতেন। আগের ম্যাচে জয় পাওয়া সিলেটের গতকাল টপ অর্ডার ভালো করতে পারেনি। ১৫ রানেই তিন ব্যাটারকে হারায় তারা। সেখান থেকে অমিত হাসান ও আব্দুল্লাহ আল গালিবের ৮২ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় দলটি। দুজনেই সমান ৫২ রান করে সাজঘরে ফেরেন। এরপর আর কেউই দলটির হাল ধরতে না পারায় পুঁজিটা আর জেতার জন্য যথেষ্ট ছিল না।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১০

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১১

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১২

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৩

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৫

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৬

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৭

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৮

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৯

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X