শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৪:৪২ পিএম
অনলাইন সংস্করণ

এই পেশায় হাঁটার ভঙ্গি থেকে চেহারা —সবকিছু নিয়েই মন্তব্য আসে : মালবিকা

মালবিকা মোহানন I ছবি : সংগৃহীত
মালবিকা মোহানন I ছবি : সংগৃহীত

এত দিন দর্শক তাকে দেখেছেন গভীর, সংযত আর গুরুগম্ভীর চরিত্রে। সেই পরিচিত ছক এবার ভেঙে ফেললেন অভিনেত্রী মালবিকা মোহানন। নতুন ছবি ‘দ্য রাজাসাব’-এ তিনি হাজির হয়েছেন সম্পূর্ণ ভিন্ন এক রূপে। হরর-কমেডি ঘরানার এই বাণিজ্যিক ছবিতে তার চরিত্র, অভিনয়ের ধরন—সবকিছুই আগের চেনা মালবিকার থেকে আলাদা। মারুতি পরিচালিত ছবিটি বক্স অফিসে প্রত্যাশিত ঝড় তুলতে না পারলেও, মালবিকার সাবলীল অভিনয় ও শক্তিশালী পর্দা-উপস্থিতি দর্শকের নজর এড়ায়নি। সম্প্রতি ছবিটি ঘিরে নিজের অভিজ্ঞতা, চরিত্রের চ্যালেঞ্জ এবং ব্যক্তিগত ভাবনা নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।

বাণিজ্যিক ছবিটির প্রস্তাব পাওয়াটা মালবিকার কাছে ছিল বিশেষ মুহূর্ত। তিনি জানান, অনেক দিন ধরেই প্রভাসের সঙ্গে কাজ করার ইচ্ছা ছিল তার, তাই প্রস্তাবটা আসতেই আগ্রহ তৈরি হয়। তবে শুধু প্রভাস নন, চরিত্রটিও তাকে টেনেছিল। ‘ভৈরবী’ নামের এই চরিত্রে অভিনয়ের সুযোগ নিয়ে মালবিকা বলেন, ‘এই চরিত্রে করার মতো অনেক কিছু ছিল। বড় তারকার ছবিতে অনেক সময় নারী চরিত্র অ্যাকশন বা আলাদা করে কিছু করার সুযোগ পায় না। কিন্তু এখানে আমি নিজেই অ্যাকশন করেছি, এটা আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ।’ বাণিজ্যিক ছবির দর্শকের কথা মাথায় রেখে অভিনয়ের ধরনেও তাকে আলাদা প্রস্তুতি নিতে হয়েছিল। অ্যাকশন দৃশ্যের জন্য প্রায় ১০ দিনের বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন তিনি। লাফ দেওয়া, দড়ি ব্যবহার করে আঘাত করার মতো জটিল স্টান্টের জন্য নিজেকে তৈরি করেছেন।

প্রভাসের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী। তার মতে, এই ছবিতে প্রভাসকে দর্শক একেবারে অন্যভাবে দেখবেন। সাধারণত তাকে গম্ভীর চরিত্রে দেখা গেলেও, এখানে তিনি বেশ হাস্যরস করেছেন যা খুব উপভোগ্য। মালয়ালম ছবিতে মোহনলালের সঙ্গে কাজ করা যেমন তার স্বপ্নপূরণ ছিল, তেমনি প্রভাসের সঙ্গে কাজ করাটাও তার জন্য একেবারে আলাদা অভিজ্ঞতা। মালবিকা মনে করেন, এখন ভাষার সীমারেখা অনেকটাই মুছে গেছে; ভালো ছবি হলে দর্শক নিজেরাই তা খুঁজে নেন।

শোবিজে সমালোচনা আর চাপ সামলানো যে সহজ নয়, তা অকপটে স্বীকার করেছেন মালবিকা। তিনি বলেন, ‘এই পেশায় চেহারা থেকে হাঁটার ভঙ্গি—সবকিছু নিয়েই মন্তব্য আসে। শুরুতে খুব কঠিন লাগত।’ তবে এখন তিনি জানেন কোন মতামত গুরুত্ব দেওয়া দরকার আর কোনটা উপেক্ষা করতে হয়। কাজের বাইরে পরিবার, ঘনিষ্ঠ বন্ধু, ভ্রমণ আর ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিই তার মানসিক প্রশান্তির উৎস। সবশেষে নিজের চরিত্র নিয়ে মালবিকা বলেন, ভৈরবী শক্ত কিন্তু মাটির সঙ্গে মিশে থাকা একজন নারী; যে ভালোবাসার মানুষের জন্য লড়াই করতে জানে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন হাদি হত্যার বিচার চান, ব্যাখ্যা দিলেন ডাকসু নেত্রী জুমা

চোরের মাথা ন্যাড়া করে আঁকা হলো আর্জেন্টিনার পতাকা

হানিফ সংকেতের ‘চৈতন্যে’ জুলাই নাই: সারোয়ার তুষার

ইউরোপ জয়ের অনন্য নজির বাংলাদেশের

তপুর জোড়া গোলে সান মারিনোকে হারাল বাংলাদেশ

মারধরের প্রতিবাদ করায় বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

সাতক্ষীরায় সীমানা পিলারসহ আটক ৪

শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ফের আগুন

উপজেলা স্বাস্থ্যব্যবস্থায় বড় পরিবর্তনের পথে সরকার

বিএনপি আবারও আওয়ামী লীগের ফাঁদে পড়েছে : নাসির উদ্দিন পাটোয়ারী

১০

পুলিশের উপস্থিতিতে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল

১১

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১২

আল্লাহর রহমতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি: নৌ প্রতিমন্ত্রী

১৩

কৌশলগত অংশীদারত্ব-বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক

১৪

দুধে মজাদার স্বাদ: ঘরোয়া ও ঐতিহ্যবাহী কিছু জনপ্রিয় খাবার

১৫

বিশ্বকাপের আগে বর্ষসেরার পুরস্কার জিতলেন ইয়ামাল

১৬

নির্বাচনের পরও ভারত দ্বিচারী ভূমিকা অব্যাহত রেখেছে: সাইফুল হক

১৭

জেলেনস্কির বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন পুতিন

১৮

সান মারিনো ম্যাচের একাদশে নেই শমিত

১৯

ইউএনওর অভিযানে হামলার ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

২০
X