স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৫ এএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ১০:৪১ এএম
প্রিন্ট সংস্করণ

বোলিং-ফিল্ডিংকে দুষলেন বাবর

বোলিং-ফিল্ডিংকে দুষলেন বাবর

টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান। ফাইনাল খেলার মতোও দল নিয়ে শুরু করেছিল বাবর আজমের দল। গ্রুপ পর্বের দাপুটে জয়গুলো দেখে হট ফেভারিট মনে হচ্ছিল তাদের। সুপার ফোরে বাংলাদেশের বিপক্ষেও সেই ছাপ রেখেছিল তারা।

অথচ সেই পাকিস্তানকে বিদায় করে টুর্নামেন্টের ফাইনালে উঠেছে শ্রীলঙ্কা। এমন হারের পর বিধ্বস্ত পাকিস্তানি অধিনায়ক বাবর আজম। সংবাদ সম্মেলনে এসে দেখেন তিনজন সাংবাদিক, তাও বাংলাদেশ ও ভারতের।

হারের চাপে অল্প কথায় শেষ করেন সংবাদ সম্মেলনের আনুষ্ঠানিকতা। দারুণভাবে জয় ছিনিয়ে নেওয়ার কৃতিত্ব দিলেন শ্রীলঙ্কাকে। ২৫২ রানের দারুণ সংগ্রহের পরও শেষ বলে ম্যাচ হাতছাড়া হয় পাকিস্তানের। দলের অন্যতম সেরা দুই বোলার হারিস রউফ ও নাসিম শাহকে ভালোই মিস করেছেন অধিনায়ক বাবর।

ম্যাচের পর সে প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমাদের বোলিং ও ফিল্ডিং ভালো হয়নি। মিডল ওভারে ভালো খেলেই ওরা জিতেছে। সেই জুটিটাই (সাদিরা সামারাবিক্রমা-কুশল মেন্ডিসের জুটি) আমাদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। আমাদের শুরুটা ভালো হচ্ছে, শেষটাও ভালো করছি। তবে মিডল ওভারে উইকেট নিতে পারছি না।’ হারিছ-নাসিম থাকলে পরিস্থিতি অন্যরকম হতে পারত বলে মনে করেন বাবর। শেষদিকে তাই বোলিং মেলাতেও হিমশিম খেতে হয়েছিল তাকে। বোলিং পরিকল্পনায় যে পরিশ্রম হয়েছে বাবরের, সেটা তার এ কথায়ই স্পষ্ট, ‘দিনশেষে আমরা আমাদের সেরা বোলারদের বোলিং করানোর সিদ্ধান্ত নিয়েছি।

এ কারণে শাহিনকে শেষের থেকে দ্বিতীয় ওভারে খেলানোর চিন্তা করেছি। আর শেষ ওভারের জন্য জামান খানের ওপর ভরসা করেছি।’ প্রতিপক্ষের দারুণ ক্রিকেটের প্রশংসা করে পাকিস্তান অধিনায়ক বলেছেন, ‘শ্রীলঙ্কা সত্যিই ভালো খেলেছে। আমাদের চেয়ে ভালো ক্রিকেট খেলেই জিতেছে।’ ২৫১ রান তাড়ায় কুশল মেন্ডিসের দারুণ ইনিংস ও শেষদিকে চারিথ আশালঙ্কার ম্যাচ জেতানো ব্যাটিং—দুটোই লঙ্কানদের নিয়ে গেল আরও একটি ফাইনালে। এ নিয়ে ১১ বার এশিয়া কাপের ফাইনাল খেলবে গত আসরের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্তুগালকে সমতায় ফেরালেন রোনালদো

অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রোনালদো

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৭

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া, বিএনপি নেতাকে বহিষ্কার

ইতালিতে ট্রিপল মার্ডারের একমাত্র সাক্ষী আমিরের জবানবন্দি

শেষ ষোলোর টিকিট কেটে যে রেকর্ড গড়ল স্পেন

সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রের

অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন

শ্রমিক নেতাকে হত্যা, ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুসংবাদ

১০

বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

১১

কেন বাতিল হলো কুকুরেয়ার গোল?

১২

মুক্তিপণের আদায়ে অপহরণ, পুলিশের অভিযানে বাঁচল যুবক

১৩

পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ কে জিতবে, জানাল সুপার কম্পিউটার

১৪

অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকেই বিরতিতে গেল স্পেন

১৫

আশুলিয়ায় ডিবির অভিযানে গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

১৬

কলাবাগানে নিয়ে মাকে হত্যা, ঘাতক ছেলে গ্রেপ্তার

১৭

স্বপ্নভঙ্গের খতিয়ান: বাল্যবিয়ের বিষ-ছোবলে লাখো ছাত্রী

১৮

আনোয়ার ইস্পাতের আয়োজনে বুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

১৯

স্থানীয় সরকারে ভোট দিতে ভোটার হওয়ার শেষ সময় ৩১ জুলাই

২০
X