ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ০৯:৪২ এএম
প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ-পাকিস্তান হকি সিরিজ

দুই শিবিরেই সমীহের সুর

দুই শিবিরেই সমীহের সুর

হকি এশিয়া কাপের আগে জানানো হয়েছিল শীর্ষ ছয় দল যাবে বিশ্বকাপ বাছাইয়ে। বাংলাদেশ ষষ্ঠ স্থান নিয়ে আসর শেষ করার পর জানা গেল বিশ্বকাপ বাছাই খেলতে হলে পেরুতে হবে প্লে-অফ পর্ব, যেখানে প্রতিপক্ষ পাকিস্তান। তিন ম্যাচের প্লে-অফ শুরুর আগের দিন এশিয়ান হকি ফেডারেশনের জেনারেল ম্যানেজার গোলাম গাউস বর্ণনা দিলেন—কী কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

পাকিস্তানি সাবেক এই হকি খেলোয়াড় সংবাদ সম্মেলনে বলছিলেন, ‘এশিয়ান হকি ফেডারেশন সব ক্রীড়াবিদকে সমান সুযোগ দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আপনারা জানেন পাকিস্তান-ভারতের সম্পর্ক স্বাভাবিক যাচ্ছে না। তাতে ক্রীড়াবিদরা সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এটা শুধু পাকিস্তান বলেই নয়, যে কোনো দল হলেই এশিয়ান হকি ফেডারেশন একই ব্যবস্থা নিত।’

মওলানা ভাসানী স্টেডিয়ামে দুপুর ২টায় শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথমটি। ম্যাচের আগে পাকিস্তান শিবিরে ছিল সমীহের সুর—বাংলাদেশকে সম্মান জানিয়ে অতিথিরা বলছে, ম্যাচ সহজ হবে না। পাকিস্তানকে এগিয়ে রাখা বাংলাদেশের কোচ ও অধিনায়ক সামর্থ্যের সেরাটা দিয়ে লড়াইয়ের প্রত্যয় ব্যক্ত করেছেন।

ম্যাচের আগে বাংলাদেশ দলের ডাচ কোচ সিগফ্রাইড আইখম্যান বলেছেন, ‘এখানে অনেক মানুষ দেখে মনে হচ্ছে হকি এখনো বাংলাদেশে বেঁচে আছে। আমরা খেলার জন্য প্রস্তুত। আমরা যদি খেলার জন্য প্রস্তুত থাকি, জয়ের চেষ্টাও চালাতে পারি। দুই দলের মধ্যে পার্থক্য আছে। স্বল্প সময়ে এটা ঘোচানো সম্ভব নয়।’ বাংলাদেশ অধিনায়ক রেজাউল করিম বাবু বলছিলেন, ‘আপনারা বাস্তবতা বোঝেন, পাকিস্তান অনেক ভালো দল। তার পরও আমরা সর্বোচ্চ চেষ্টাই করব।’

দীর্ঘদিন ঘরোয়া হকি কার্যক্রম নেই। কালেভদ্রে হওয়া আন্তর্জাতিক কার্যক্রম দিয়ে বেঁচে আছে খেলোয়াড়দের হকি সত্তা। খেলা মাঠে গড়ানোর আকুতি ছিল রেজাউল করিম বাবুর কণ্ঠে, ‘ক্রিকেট ফুটবলের চাপে হকি অনেকটাই পিছিয়ে গেছে। প্রতিযোগিতায় ফিটনেস ও টেকটিক্যাল দিক দিয়ে ভালো অবস্থানে থাকি। খেলার মধ্যে না থাকলে সবদিক থেকেই অবনতি হয়। ফেডারেশনের কাছে অনুরোধ করব, নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ কিংবা ঘরোয়া কার্যক্রম যাতে রাখা হয়।’

ম্যাচের আগে পাকিস্তান অধিনায়ক শাকিল ভাট বলেছেন, ‘আলহামদুলিল্লাহ—তিন ম্যাচের সিরিজ খেলতে ঢাকায় এসে আমি খুব খুশি। এটি দুই দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টুর্নামেন্ট। কারণ এখান থেকেই বিশ্বকাপের বাছাই পর্বে ওঠার সুযোগ রয়েছে।’ পাকিস্তান কোচ মোহাম্মদ উসমান বলেছেন, ‘কোনো ম্যাচই সহজ হবে না। বাংলাদেশ মোটেও সহজ প্রতিপক্ষ নয়। ঢাকায় ভালো ভেন্যু রয়েছে, যা আন্তর্জাতিক মানের। পরিবেশও ভালো।’ এ কোচ আরও বলেন, ‘পাকিস্তান লম্বা সময়ের প্রস্তুতি নিয়েই এখানে এসেছে। আমরা এশিয়া কাপের প্রস্তুতিতে ছিলাম, যদিও আসরে আমাদের খেলা হয়নি। পাকিস্তান-ভারত ইস্যু সরকারি পর্যায়ের। আমরা যে কোনো ভেন্যু এবং যে কোনো দলের বিপক্ষে খেলতে চাই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১০

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১১

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১২

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৩

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৪

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৫

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৬

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৭

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৮

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৯

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

২০
X