স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২০ জুন ২০২৩, ১১:০১ এএম
প্রিন্ট সংস্করণ

মেসিকে ছাড়াই ইন্দোনেশিয়াকে হারাল আর্জেন্টিনা

ইন্দোনেশিয়ার বিপক্ষে ২-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। ছবি: সংগৃহীত
ইন্দোনেশিয়ার বিপক্ষে ২-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। ছবি: সংগৃহীত

লিওনেল মেসি ও এঞ্জেল ডি মারিয়াকে ছাড়াই খেলতে নেমেছিল আর্জেন্টিনা। ইন্দোনেশিয়ার বিপক্ষে দুই তারকাকে ছাড়াই ২-০ গোলে জিতল বিশ্বচ্যাম্পিয়নরা। জাকার্তায় অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য দেখিয়েছে কাতার বিশ্বকাপ জয়ীরা।

দুয়েকবার সংঘবদ্ধ আক্রমণ ছাড়া ইন্দোনেশিয়া তেমন কিছু করতে পারেনি। ম্যাচের দুই অর্ধে দুটি গোল করেছে লিওনেল স্কালোনির দল। ৩৮ মিনিটে লিয়ান্দ্রো পারদেসের গোলে লিড পান তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বিরতির পর কর্নার থেকে ভেসে আসা বলকে দারুণ হেডে জালে পাঠান সেন্টারব্যাক ক্রিশ্চিয়ান রোমেরো। টটেনহ্যাম তারকার ক্ষিপ্রগতির হেড প্রতিহত করতে ঝাঁপালেও বলের নাগাল পাননি ইন্দোনেশিয়া গোলরক্ষক সুতারায়াদি।

ম্যাচে ৭৪ শতাংশ বলের দখলে রেখে খেলেছে আর্জেন্টিনা। এ সময় প্রতিপক্ষের গোলমুখে ২১ শট নিয়েছিল দেশটি। বিপরীতে মাত্র পাঁচটি শট নিতে পেরেছে এশিয়ার মাঝারি মানের দল ইন্দোনেশিয়া। ম্যাচের সব পরিসংখ্যানেই এগিয়ে ছিল মেসির দেশ।

আর্জেন্টিনার কাতার বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ছুটি নিলেও নজর কাড়া ফুটবল উপহার দিয়েছে তারা। দাপট দেখিয়ে ম্যাচ জিতেছে দলটি। এ জয়ের আগে এশিয়ার দলগুলোর বিপক্ষে ২৭ বার মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। এর মধ্যে জাপানের বিপক্ষে খেলেছে সবচেয়ে বেশি ম্যাচ।

সূর্যদয়ের দেশের বিপক্ষে ৭ ম্যাচ খেলে ৬ জয়ের পাশাপাশি ১ ম্যাচে হেরেছে আর্জেন্টিনা। এবার ইন্দোনেশিয়ার বিপক্ষে জেতায় রেকর্ডটা আরও উন্নত হলো। আগে এশিয়ার মোট ১১ প্রতিপক্ষের বিপক্ষে খেলেছিল আর্জেন্টিনা। ইসরায়েল ও সৌদি আরবের বিপক্ষেও একাধিক ম্যাচ খেলেছে তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

১০

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

১১

৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

১২

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

১৩

ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি

১৪

১৮ হাজার মাখলুকাত বলা কি সঠিক? জানালেন ইসলামি স্কলার

১৫

বি-১ বোমারু বিমান ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

১৬

গাজী নজরুলকে বহিষ্কারের খবর জানিয়ে সিইসি-স্পিকারকে জামায়াতের চিঠি

১৭

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

১৮

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

১৯

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

২০
X