ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২০ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২০ জুন ২০২৩, ১০:৫৯ এএম
প্রিন্ট সংস্করণ

আলোচিত আবু হোসেনের পদত্যাগ

বাফুফে প্রধান অর্থ কর্মকর্তা আবু হোসেন।
বাফুফে প্রধান অর্থ কর্মকর্তা আবু হোসেন।

সোহাগ কাণ্ডে গঠিত তদন্ত কমিটির কাজের মাঝেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রধান অর্থ কর্মকর্তার পদ ছাড়লেন আবু হোসেন। পদ ছেড়েছেন ম্যানেজার অপারেশন্স মিজানুর রহমানও। ফিফা বাফুফের যে কয়েকজন কর্মকর্তাকে কারণ দর্শাও নোটিশ দিয়েছিল, আবু হোসেন তাদের অন্যতম।

উল্লিখিত দুজন দায়িত্ব ছাড়ার পর প্রধান অর্থ কর্মকর্তা ও ম্যানেজার অপারেশন্স পদের জন্য লোকবল নিয়োগের জন্য বিজ্ঞাপনও দিয়েছে স্থানীয় ফুটবল সংস্থা। আবু হোসেনের বিরুদ্ধে অর্থ সংক্রান্ত বিষয়ে নানা অভিযোগ ছিল, পেয়েছিলেন ফিফার নোটিশও। অপরদিকে ঘাস কাটার মেশিন ক্রয়ে জালিয়াতির আশ্রয় নেওয়ার অভিযোগ ছিল ম্যানেজার অপারেশন্স মিজানুর রহমানের বিরুদ্ধে। দৈনিক কালবেলায় এ সংক্রান্ত সংবাদও প্রকাশিত হয়েছে।

ছেলের চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরে আবু হোসেনের পরিবার অস্ট্রেলিয়ায় বসবাস করছে। পরিবার নিয়ে কানাডায় স্থায়ী হবেন বলে সম্প্রতি তিনি কালবেলাকে জানিয়েছেন। পদত্যাগ করা দুই কর্মকর্তাই তদন্ত কমিটির জেরার মুখে ছিলেন। তাদের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১০

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১১

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১২

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৩

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৪

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৫

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৬

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৮

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৯

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

২০
X