ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২০ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২০ জুন ২০২৩, ১০:৫৭ এএম
প্রিন্ট সংস্করণ
ক্যাসিনোকাণ্ড

খুলছে বন্ধ ক্লাবগুলো

ক্যাসিনো-কাণ্ডে তালাবদ্ধ ক্লাবগুলো খুলতে যাচ্ছে।
ক্যাসিনো-কাণ্ডে তালাবদ্ধ ক্লাবগুলো খুলতে যাচ্ছে।

ক্যাসিনো-কাণ্ডে তালাবদ্ধ ক্লাবগুলো খুলতে দীর্ঘদিন ধরে চলছে দেনদরবার। এর অংশ হিসেবে গতকাল সাবেক ফুটবলার আব্দুল গাফ্ফারের নেতৃত্বে র্যাব মহাপরিচালকের সঙ্গে সাক্ষাৎ করেছেন ক্লাব প্রতিনিধিরা।

সাক্ষাতের পর আব্দুল গাফ্ফার জানান, ১ জুলাই থেকে খুলে দেওয়া হতে পারে তালাবদ্ধ ক্লাবগুলো। ক্লাবগুলো খুলতে হলে অবশ্য বেশকিছু শর্ত মানতে হবে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দিতে হবে অঙ্গীকারনামা। সে শর্ত ভঙ্গ করা হলে ফের জটিলতার মুখোমুখি হতে হবে ক্লাবগুলোকে। অঙ্গীকারনামা দ্রুতই তৈরি করা হবে বলে জানিয়েছেন ক্লাব প্রতিনিধিরা।

‘ক্লাব প্রতিনিধিদের নিয়ে র্যাব মহাপরিচালকের সঙ্গে সাক্ষাৎ করেছি আমরা। মহাপরিচালক আন্তরিকতার সঙ্গে সব বিষয় শুনেছেন। ক্লাবগুলোর ওপর কোনো আইনি বিধিনিষেধ না থাকলে ১ জুলাইয়ের মধ্যে সেগুলো খুলে দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে’—বলছিলেন সাবেক ফুটবলার আব্দুল গাফ্ফার।

বন্ধ ক্লাবগুলো খুলে দেওয়া হলেও সেখানে রাতে বেশ বিধিনিষেধ থাকবে। রাত ১১টার পর কর্মকর্তা ও ক্রীড়াবিদ ছাড়া বাইরের কেউ ক্লাবে অবস্থান করতে পারবেন না।

ক্যাসিনোবিরোধী অভিযানের সময় জব্দকৃত মালপত্র ইস্যুতে কোনো আইনি নির্দেশনা আছে কি না, তা খতিয়ে দেখতে র‍্যাবের দুই কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সবকিছু খতিয়ে দেখার পর দ্রুতই ক্লাবগুলো খুলে দেওয়া হবে। ভিক্টোরিয়া, ওয়ান্ডারার্স, ফকিরেরপুল ইয়ংমেন্স, দিলকুশা, আরামবাগের মতো ক্লাবগুলো ক্রীড়া কর্মকাণ্ড পরিচালনায় নানা জটিলতার মধ্য দিয়ে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাইফুজ্জামানের বাসায় দ্বিতীয় দিনের মতো অভিযানে দুদক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে বৈঠক

কাপ্তাই হ্রদ থেকে বিএনপি নেতার মরদেহ উদ্ধার

বক্স অফিসে ঝড় তুলেছে ‘দ্য ওডিসি’

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও ৩ শিশুর মৃত্যু

মশা নিধনে দেশীয় উদ্ভাবনকে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকারমন্ত্রীর

হারের পরও ‘উদযাপনের’ ছুটি ঘোষণা! ট্রলের মুখে আর্জেন্টিনার প্রেসিডেন্ট

জামায়াত নেতার ব্যক্তিগত গাড়িচালকের মরদেহ মিলল মাছের ঘেরে

‘আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে’

যুক্তরাষ্ট্র সফর শেষে ইরান যাচ্ছেন ইরাকের প্রধানমন্ত্রী 

১০

আর্জেন্টিনা হেরে যাওয়ায় কুষ্টিয়ায় সমর্থকের আত্মহত্যা

১১

কণার কণ্ঠে মিষ্টি প্রেমের গান ‘মন দাও’

১২

তাইওয়ানের আশপাশে চীনা জাহাজের তৎপরতা বেড়েছে

১৩

শিরোপা না জিতেও বীরের সম্মান, আর্জেন্টিনায় সাধারণ ছুটি ঘোষণা

১৪

হেফাজতের সঙ্গে আমাদের কোনো রাজনৈতিক সম্পর্ক নেই: ভূমি প্রতিমন্ত্রী

১৫

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের পূর্বাভাস

১৬

৯৬ মামলা: গ্রেপ্তার, জামিন, ফের গ্রেপ্তার সাহেদ

১৭

ফাইনাল খেলা দেখে ফেরার পর আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু

১৮

ট্রাক্টর-মোটরসাইকেলের সংঘর্ষে ২ যুবক নিহত

১৯

ম্যাচ চলাকালে কানাডার প্রধানমন্ত্রীর কাছে দাবানলের ধোঁয়ার ক্ষতিপূরণ চাইলেন ট্রাম্প

২০
X