স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৭ জুন ২০২৩, ০৯:৩৪ এএম
প্রিন্ট সংস্করণ

ইতিহাস গড়ার সুযোগ তামিমদের

ইতিহাস গড়ার সুযোগ তামিমদের

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি ৫ জুলাই। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের একই ভেন্যুতে সিরিজের বাকি দুটো ম্যাচ হবে ৮ ও ১১ জুলাই। আর এই তিন ম্যাচের জয় প্রথমবারের মতো আইসিসির র্যাঙ্কিংয়ে নিয়ে যেতে পারে ৫ নম্বরে। আফগান দলে রশিদ খানের অন্তর্ভুক্তিতে ৯৮ পয়েন্ট নিয়ে ৭ থেকে ৫ নম্বরে উঠে আসার কাজটি তামিম ইকবালদের জন্য কঠিন হলেও ইতিহাস গড়ার কাজটি কঠিন নয়। বাংলাদেশের উপরে ৬ নম্বরে সমান ১০১ পয়েন্ট নিয়ে অবস্থান ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার। আফগানদের হোয়াইটওয়াশ করতে পারলে ৩ রেটিং পয়েন্টে বাংলাদেশের পয়েন্ট দাঁড়াবে ১০১। একধাপ করে নেমে যাবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। সেইসঙ্গে তাদের টপকে ৫ নম্বরে চলে যাবে তামিম ইকবালদের বাংলাদেশ। তবে সিরিজটি বাংলাদেশ ২-১ ব্যবধানে জিতলেও রেটিং পয়েন্ট বা র্যাঙ্কিংয়ের কোনোটিতেই পরিবর্তন আসবে না। একই ব্যবধানে সিরিজ হারলে বাংলাদেশ হারাবে ৩ রেটিং পয়েন্ট। পয়েন্ট টেবিলে থেকে যাবে ৭ নম্বর স্থানেই। তবে বাংলাদেশ হোয়াইটওয়াশ হলে টেবিলে এক ধাপ নিচে নেমে ৮-এ পৌঁছবে বাংলাদেশ। ৭ নম্বরে উঠে যাবে আফগানিস্তান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X