ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৮ জুন ২০২৩, ০৯:১৩ এএম
প্রিন্ট সংস্করণ

তবুও খেলতে চান তারিক

বাংলাদেশের ফুটবলার তারিক কাজী । ছবি : সংগৃহীত
বাংলাদেশের ফুটবলার তারিক কাজী । ছবি : সংগৃহীত

লেবানন ম্যাচে তার ভুলেই গোল হজম করতে হয়েছে। ওই গোলে ছন্দ নষ্ট হয়ে যাওয়া বাংলাদেশ হারে মাশুল গুনেছে। মালদ্বীপ ম্যাচে সে ভুলের প্রায়শ্চিত্ত, গোল করে দলের জয়ে ভূমিকা রাখেন তারিক কাজী। ম্যাচে পাওয়া চোট এ ডিফেন্ডারকে ছিটকে দিয়েছে। মেডিকেল স্টাফদের বারণ উপেক্ষা করে চোট নিয়েই ভুটান ম্যাচ খেলতে চান এ ডিফেন্ডার!

ভুটানের বিপক্ষে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচ বাংলাদেশের ভাগ্য নির্ধারক হয়ে দাঁড়িয়েছে। এ ম্যাচ জিতলে সেমিফাইনাল নিশ্চিত হবে। ড্র কিংবা হারও বাংলাদেশকে শেষ চারে নিয়ে যেতে পারে; সেক্ষেত্রে পক্ষে থাকতে হবে গ্রুপের অন্য ম্যাচের ফল। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ফুটবলাররা নিজেদের উজাড় করে দিতে চান, উজাড় করে দেওয়ার মিছিলে নিজেকেও রাখতে চান তারিক কাজী।

‘চোটের পর বেশকিছু পরীক্ষা-নিরীক্ষা করানো হয়েছে। আজও কিছু পরীক্ষা করা হবে। যে পরীক্ষার রিপোর্ট হাতে এসেছে, তার ভিত্তিতে দলের মেডিকেল স্টাফরা বলছেন তারিক কাজীকে খেলানোটা বেশ ঝুঁকিপূর্ণ হবে। কিন্তু এটা সে (তারিক কাজী) কিছুতেই মানতে চাচ্ছে না। খেলার জন্য উদগ্রীব এ ফুটবলার’—গতকাল বেঙ্গালুরু থেকে মোবাইল ফোনে কালবেলাকে বলছিলেন বাংলাদেশ টিম লিডার শওকত আলী খান জাহাঙ্গীর। ম্যানেজার আমের খান বলেছেন, ‘তারিক কাজী খেলতে চান, দলের উত্তরণে ভূমিকা রাখতে চান। এমন মানসিকতাকে আমরা সম্মান জানাই। কিন্তু এ ফুটবলারের ভবিষ্যৎ মাথায় রাখতে হবে। তার ক্যারিয়ার তো আমরা হুমকির মুখে ঠেলে দিতে পারি না। মেডিকেল স্টাফদের পরামর্শ অনুযায়ী আমরা সিদ্ধান্ত নেব।’

মালদ্বীপের বিপক্ষে খেলা ম্যাচের একাদশ থেকে তারিক কাজীকে বাদ দিয়ে মেহেদী হাসান মিঠুকে অন্তর্ভুক্ত করার কথা আজকের ম্যাচে। আগের দুই ম্যাচের মতো ইতিবাচক ফুটবলই খেলতে চায় লাল-সবুজরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X