শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
ওমর ফারুক, চট্টগ্রাম থেকে
প্রকাশ : ০৬ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৬ জুলাই ২০২৩, ১২:২২ পিএম
প্রিন্ট সংস্করণ

ফারুকি নয়, ছন্দহীনতার শিকার তামিম!

ফারুকি নয়, ছন্দহীনতার শিকার তামিম!

ফজলহক ফারুকির ফুল লেন্থ থেকে ছোট মুভমেন্টে বেরিয়ে যাওয়া বল ব্যাট ছুঁয়ে যায় তামিম ইকবালের। উইকেটের পেছনে থেকে বলটি গ্লাভসবন্দি করেই রহমতউল্লাহ গুরবাজের বুনো উল্লাস। চার দেখায় ৪ বারই ফারুকিতে আটকে গেলেন বাংলাদেশ অধিনায়ক। এটা কি ফারুকির বিশেষ পরিকল্পনা নাকি তামিমের ছন্দহীনতা! কেননা, ক্রিকেট ইতিহাস ঘাঁটলে জানা যায়, বিভিন্ন সময়ে এমন ঘটনার শিকার হয়েছেন ইংল্যান্ডের পল কলিংউড, ভারতের শচীন টেন্ডুলকার থেকে শুরু করে অনেক কিংবদন্তি ব্যাটার। তবে নির্দিষ্ট কোনো বোলারের সঙ্গে প্রথম চার দেখায় চারবারই আউট হওয়ার ঘটনা বিরল। বিব্রতকর রেকর্ডের জন্য নিজেকে দুর্ভাগা ভাবতে পারেন তামিম।

বিপিএলের অষ্টম আসরে তামিমের দল মিনিস্টার ঢাকায় খেলতে এসেছিলেন ফারুকি। সেবারই প্রথম বাংলাদেশে খেলার অভিজ্ঞতা হয় আফগান পেসারের। টুর্নামেন্ট শেষে সিরিজ থাকায় ফারুকিকে দেখে নেওয়ার যথেষ্ট সময়ও পেয়েছিলেন তামিম। কিন্তু সিরিজে এক অস্বস্তিকর পরিস্থিতির শিকার হতে হয়েছিল বাঁহাতি ওপেনারকে। ফুল লেন্থ থেকে সুইং করিয়ে তামিমের প্যাড কিংবা স্টাম্প খুঁজে নিতে খুব একটা সময় নেননি তিনি। ওই সিরিজের তিন ম্যাচে ৮, ১২ ও ১১ রান করা তামিমকে দুবার এলবিডব্লিউ ও একবার বোল্ড করেন ফারুকি। সেবারই ফারুকি জুজুতে আটকে গিয়েছিলেন বাংলাদেশ ওপেনার। তামিমকে বাক্সবন্দি করার সব পথই যেন চিনে গিয়েছিলেন আফগান এ পেসার। এবারও তার ভিন্নতা দেখা যায়নি। মাত্র ১৩ রান করেই সাজঘরে ফেরেন তিনি। চার ম্যাচে ১১ গড়ে মোট ৪৪ রান করেছেন তামিম।

তবে ৫০ ওভারের ক্রিকেটে বিশেষ বিশেষ সিরিজে এমন ঘটনা প্রায়ই হয়েছে। আবার বিশেষ কোনো বোলারকে খেলতে গিয়ে বারবারই বিপদে পড়েছেন অনেক কিংবদন্তি ব্যাটার। এই যেমন ২০০০ সালে ভারত, অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মধ্যকার ত্রিদেশীয় সিরিজে ভারতীয় ওপেনার শচীনকে তিনবার আউট করেছিলেন পাকিস্তানি পেসার আব্দুল রাজ্জাক। ৬ বছর পর পাকিস্তানের মাটিতে খেলতে গিয়ে এক সিরিজে দুবার রাজ্জাকে আটকে যান শচীন। যদিও তখন দুর্দান্ত ছন্দে ছিলেন শচীন। ক্রিকেট ক্যারিয়ার শেষে শচীন বলেছিলেন, রাজ্জাক, শন পোলক কিংবা অ্যালান ডোনাল্ডের চেয়ে হ্যান্সি ক্রোনিয়েকে খেলতে অসুবিধা হতো তার। কলিংউডের ব্যাপারটা অন্যরকম ছিল। শ্রীলঙ্কান পেসার দিলহারা ফার্নান্দোর সঙ্গে ১৪ দেখায় নয়বারই আউট হয়েছেন তিনি। বেশিরভাগ সময়ই থিতু হওয়ার আগেই এ ব্যাটারকে ফেরান ফার্নান্দো।

তবে তামিমের ক্ষেত্রে ব্যাপারটা ছন্দহীনতা নাকি ফারুকি জুজু, সেটা এখনই বলা কঠিন। মাত্র চারবারই ফারুকির মুখোমুখি হয়েছেন তিনি। গতকাল চট্টগ্রামে টস হেরে ব্যাটিং পায় বাংলাদেশ। প্রথম ওভার করতে আসা ফারুকির ফুল লেন্থের বল খেলতে গিয়ে প্যাড ছুঁয়ে যায় স্ট্রাইকে থাকা তামিমের। লাইন মিস করায় এলবিডব্লিউর বদলে ১ রান নেওয়ার সুযোগ পান তামিম। কিন্তু মাত্র ১৩ বলের ব্যবধানে ঠিকই এ ব্যাটারকে বোকা বানিয়ে উইকেট আদায় করে নেন ফারুকি। সম্প্রতি ‘ব্যাড প্যাঁচ’-এর মধ্য দিয়ে যাওয়া তামিমকে এই সিরিজে আরও দুবার ফারুকির মুখোমুখি হতে হবে। সেটা কীভাবে মোকাবিলা করবেন, সে সমাধান আজকালকের মধ্যেই খুঁজে বের করতে হবে বাংলাদেশ ওপেনারকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১০

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১১

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১২

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৩

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৪

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৫

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৬

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৭

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৮

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

১৯

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

২০
X