কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৩১ এএম
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৭ এএম
প্রিন্ট সংস্করণ

সানজিদাকে প্রতিপক্ষ মনে হয় না: সাবিনা

সানজিদাকে প্রতিপক্ষ মনে হয় না: সাবিনা

সাবিনা খাতুন খেলছেন বেঙ্গালুরুর কিকস্টার্ট ফুটবল ক্লাবে, কলকাতার ইস্টবেঙ্গল ক্লাবে খেলছেন সানজিদা আক্তার। বাংলাদেশ জাতীয় দলের দুই সতীর্থ পরের ম্যাচে মুখোমুখি হচ্ছেন। ৫ ফেব্রুয়ারি দুপুরে শুরু হতে যাওয়া ম্যাচের আগে ৭ খেলায় ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে সাবিনার কিকস্টার্ট, সমান ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে সাত দলের লিগের ষষ্ঠ স্থানে ইস্টবেঙ্গল। বর্তমান লিগ ও অন্যান্য বিষয়ে কালবেলার সঙ্গে কথা বলেছেন সাবিনা খাতুন। তার চুম্বকাংশ পাঠকদের জন্য তুলে ধরা হলো

কালবেলা: বর্তমান লিগ কেমন উপভোগ করছেন?

সাবিনা খাতুন: ভারতের লিগ বরাবরই আমি উপভোগ করি। এটা বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগ। সম্ভবত দক্ষিণ এশিয়ার সেরা। এবারও ভালো লাগছে। বিভিন্ন দেশের ফুটবলার আছেন, তাদের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করছি। ঘনিষ্ঠভাবে মিশছি।

কালবেলা: দর্শকরা আপনাকে কীভাবে গ্রহণ করেছেন?

সাবিনা খাতুন: আমি আছি বেঙ্গালুরুতে। এখানকার দর্শকদের মধ্যে তেমন উন্মাদনা নেই; যেমনটা সাধারণত কলকাতায় লক্ষ করা যায়। পরবর্তী ম্যাচ খেলতে আমরা কলকাতায় যাচ্ছি। সেখানে গেলে দর্শকদের উত্তাপ হয়তো টের পাবো।

কালবেলা: পরের ম্যাচে প্রতিপক্ষ সানজিদার ইস্টবেঙ্গল, বিষয়টি কীভাবে দেখছেন?

সাবিনা খাতুন: সানজিদাকে আমার কখনো প্রতিপক্ষ মনে হয় না। সে আমার অত্যন্ত আদরের, স্নেহের। তার পরও মাঠে নামলে নিজের সেরাটা দেওয়া, দলকে সহায়তা করার লক্ষ্য থাকবে। একইভাবে আমি চাইব, সানজিদা সামর্থ্যের সবটুকু দিয়ে দলকে সহায়তা করুক।

কালবেলা: বাংলাদেশ ও ভারতের লিগের কী কী তফাত লক্ষ করছেন?

সাবিনা খাতুন: দুই দেশের ঘরোয়া কার্যক্রমে কিছু তফাত তো অবশ্যই আছে। একেক ম্যাচ খেলতে একেক প্রদেশে যেতে হচ্ছে। ম্যাচগুলোতে ভিন্ন পরিবেশ থাকে, ভিন্ন ভেন্যু থাকে। এটা হচ্ছে বাংলাদেশের লিগের সঙ্গে প্রধান পার্থক্য। তা ছাড়া এখানকার লিগে দলগুলোর মাঝে শক্তির তারতম্যও খুব বেশি নয়।

কালবেলা: ভারতীয় লিগে ভবিষ্যতে বাংলাদেশি ফুটবলারদের সম্ভাবনা কেমন?

সাবিনা খাতুন: ভারতীয় ক্লাবগুলো বরাবরই বাংলাদেশি ফুটবলারদের প্রতি আগ্রহী। বিভিন্ন সময় সে আগ্রহ প্রকাশ করেছে একেক প্রদেশের ক্লাব। আমি ও সানজিদা এবারের লিগে খেলছি। কৃষ্ণারও (কৃষ্ণা রানী সরকার) প্রস্তাব ছিল। অতীতে স্বপ্নার (সিরাত জাহান স্বপ্না) প্রতিও আগ্রহ দেখিয়েছে বিভিন্ন ক্লাব। আমি মনে করি, ভবিষ্যতেও বাংলাদেশি ফুটবলারদের প্রতি এ আগ্রহ থাকবে। আমরা যদি ভালো নৈপুণ্য দেখাতে পারি, সেটা আরও বাড়বে।

কালবেলা: সানজিদাদের ম্যাচ দেখা হচ্ছে?

সাবিনা খাতুন: হ্যাঁ, সর্বশেষ ম্যাচটা তার দল ভালো খেলেছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে জয় পায়নি। খেলা দেখছি, নানা ইস্যুতে প্রতিনিয়ত কথা বলছি আমরা। দিনে একাধিকবার আমরা কথা বলি। বিগত ম্যাচগুলোতে সানজিদার দল ভালো করতে পারেনি। আশা করছি, সামনের দিনগুলোতে সানজিদা ও তার দল ভালো করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

খাগড়াছড়িতে বন্দুকযুদ্ধে দুই ইউপিডিএফ সদস্য নিহত

যবিপ্রবি ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত

ইসলামাবাদ চুক্তি যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা: গালিবাফ

১৫ বছর ভাত না খেয়ে বেঁচে আছে বাঁধন

নবম পে-স্কেল বাস্তবায়নে চূড়ান্ত প্রস্তুতি, সচিব কমিটির বৈঠকে গুরুত্ব পেল ৫ বিষয়

অবিশ্বাস্য রেকর্ডে কীভাবে একবিন্দুতে মিলে গেলেন কোহলি-রোনালদো!

শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধকে গণপিটুনি

লেবাননের মার্কিন দূতাবাসের কাছে গুলির ঘটনা

নীহারিকা সেন হয়ে আলোচনায় সিফাত নুসরাত

১০

রোনালদোকে ইব্রাহিমোভিচের খোঁচা 

১১

ব্রাজিল ম্যাচে ‘ফাঁদে’ স্কটল্যান্ড, কঠিন ভবিষ্যদ্বাণী জো কোলের

১২

‘ভারত-বাংলাদেশ একই রক্ত, গঙ্গা-পদ্মা একই বন্যা’

১৩

চুয়াডাঙ্গায় ‘বোমা’ সদৃশ বস্তু উদ্ধার

১৪

নিখোঁজ মাদক ব্যবসায়ীকে উদ্ধারের দাবিতে মানববন্ধন, রেলপথ অবরোধ

১৫

দেশে ব্যাংক হিসাবের সংখ্যা ১৯ কোটি ৩২ লাখ : অর্থমন্ত্রী

১৬

স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের বাঁচা-মরার লড়াই, টিভি-মোবাইলে দেখবেন কিভাবে

১৭

শহীদ ফাইয়াজ হত্যার বর্ণনা দিয়ে নানক-তাপসদের সর্বোচ্চ শাস্তি চাইলেন বাবা

১৮

কবে মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য প্যারাডাইস’?

১৯

শ্রমিক লীগ নেতা আবু হাসান গ্রেপ্তার

২০
X