স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ০২:২৬ এএম
প্রিন্ট সংস্করণ

উইম্বলডনের নতুন চ্যাম্পিয়ন আলকারেজ

উইম্বলডনের নতুন চ্যাম্পিয়ন আলকারেজ

৪ ঘণ্টা ৪২ মিনিটের লড়াই। কার্লোস আলকারেজ যতবার এগিয়েছে, ততবারই পেছন থেকে উঠে লড়াই জমিয়ে রেখেছিলেন নোভাক জকোভিচ। কিন্তু শেষ পর্যন্ত আর পেরে ওঠেননি। তরুণ স্প্যানিশের কাছে উইম্বলডনের শিরোপা হারালেন ২৩ বারের গ্র্যান্ডস্লামজয়ী এ সার্বিয়ান তারকা। পাঁচ সেটের ম্যাচে ১-৬, ৭-৬, ৬-১, ৩-৬, ৬-৪ ব্যবধানে জিতেছেন আলকারেজ। প্রথম সেট জিতে শুভ সূচনা করেন ২৩ গ্র্যান্ডস্লামের মালিক জকোভিচ। প্রথম সেট ৬-১-এ জেতেন তিনি। দ্বিতীয় সেটে দারুণ প্রতিদ্বন্দ্বিতা হয়। একটি গেম চলে প্রায় নয় মিনিট। জকোভিচের একটি ফোরহ্যান্ড বাইরে পড়তেই ব্রেক করেন আলকারেজ। পরে দ্বিতীয় সেট তিনি জিতেছেন ৭-৬-এ। এভাবে একের পর এক সেটে জকোভিচে চোখে চোখ রেখে লড়াই করে শেষ পর্যন্ত জয় নিশ্চিত করেন আলকারেজ। কয়েকটা রেকর্ডের সামনে দাঁড়িয়ে ছিলেন জকোভিচ। আর একটা গ্র্যান্ডস্লাম জিতলে ছেলে-মেয়ে মিলিয়েই টেনিস ইতিহাসে সবচেয়ে বেশি গ্র্যান্ডস্লাম একক জয়ের রেকর্ডে মার্গারেট কোর্টের পাশে বসতেন ২৩বারের গ্র্যান্ডস্লাম চ্যাম্পিয়ন । কিন্তু সেটা আর হয়নি। ম্যাচের ৩৬ বছর বয়সী জকোভিচ অবশ্য আলকারেজের প্রশংসা করে বলেন, ‘ক্যারিয়ারজুড়েই আমার সবচেয়ে বড় শক্তি হলো সময়ের সঙ্গে নিজের উন্নতি করা, পরিস্থিতি মেনে সে অনুযায়ী খেলা। আর সে (আলকারেজ) কি না ক্যারিয়ারের শুরুতেই সেসব করে যাচ্ছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X