রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩, ০১:২২ এএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ১২:৩২ পিএম
প্রিন্ট সংস্করণ
রায়পুরের মিয়ারহাট আশ্রয়ণ প্রকল্প

নিষ্কাশন ব্যবস্থা নেই পানিবন্দি ৪৫ পরিবার

নিষ্কাশন ব্যবস্থা নেই পানিবন্দি ৪৫ পরিবার

কয়েকদিনের টানা বৃষ্টি ও নদীর জোয়ারের কারণে পানিবন্দি হয়ে পড়েছেন লক্ষ্মীপুরের রায়পুরে মিয়ারহাট আশ্রয়ণ প্রকল্পের ৪৫ পরিবার। মুজিববর্ষ উপলক্ষে নির্মিত আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলোতে পানি ঢুকেছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় উপকারভোগীরা ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আশ্রয়ণ প্রকল্পের নিচু এবং জায়গাটি মাটি ভরাট করে উঁচু না করে ঘর নির্মাণ করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ তুলেছেন সেখানকার বাসিন্দারা। একই অবস্থা বিরাজ করছে হাজিমারা পুলিশ ফাঁড়ি ও বেড়িবাঁধের পাশের আশ্রয়ণ কেন্দ্রেও।

আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীরা বলছেন, উপহারের ঘরগুলো নিচু জায়গায় করা হয়েছে। এ কারণে সামান্য বৃষ্টিতে এমন জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আশপাশে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় হাঁটু পানিতে ডুবে আছে প্রকল্পের ঘরগুলো। অথচ এ প্রকল্পের কাজের সময় স্থানীয় লোকজন জায়গাটি উঁচু না করে ঘর নির্মাণ করতে নিষেধ করেছিলেন; কিন্তু ভবিষ্যতের কথা চিন্তা না করেই অপরিকল্পিত আবাসনের ব্যবস্থা করা হয়েছে।

গতকাল বিকেলে উপজেলার দক্ষিণ চরবংশী ইউপির ভূমিহীনদের নির্মিত আশ্রয়ণ প্রকল্পের আবাসন এলাকায় গিয়ে বৃষ্টির পানি ঘরের ভেতরে ও বাইরে থাকতে দেখা যায়। আশ্রয়ণ প্রকল্পের আশপাশের নিচু জায়গাতেও বৃষ্টির পানি আটকা পড়ে আছে।

সরেজমিন দেখা গেছে, মেঘনা নদীর পাড়ে মিয়ারহাটের আশ্রয়ণ প্রকল্পের ৪৫টি ঘরের ভেতর ও বাইরের দিকে পানি জমেছে। সেখানকার উপকারভোগীরা ঘর ছেড়ে আশপাশের উঁচু স্থানে আশ্রয় নেওয়ার প্রস্তুতিতে। স্বপ্নকুটির আশ্রয়ণের সভাপতি মো. মরণ আলী হাওলাদার বলেন, এই আশ্রয়ণে ৪৫ পরিবারের ২০০ মানুষ বসবাস। আমরা খুব কষ্টে আছি। বলার মতো না। আমাদের সমস্যাগুলো চেয়ারম্যান ও ইউএনওকে বারবার বললেও এর কোনো প্রতিকার পাই না।

রায়পুরের ইউএনও অঞ্জন দাশ বলেন, মেঘনা নদীর পাড়ের ঘরগুলো সাবেক ইউএনও সাবরিন চৌধুরীর সময় করা হয়েছে। পানিসহ বিভিন্ন সমস্যার কথা আমাকে আশ্রয়ণ থেকে জানায়। দ্রুত আশ্রয়ণ কেন্দ্র থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলাকে নির্লজ্জ আগ্রাসন বলল ভারত

সীমান্তে নিহত মুজিবের স্ত্রীকে ৮০০ টাকা সহায়তা, নাসীরুদ্দীন-সারজিসের প্রতি ক্ষোভ

চট্টগ্রাম-৪ আসনে পুনরায় ভোট কিনা, রায়ের কপি দেখে সিদ্ধান্ত নেবে ইসি

দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় অপপ্রচারের শিকার ইউএনও

আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায় হাবিপ্রবির ৪ শিক্ষার্থীর পদক জয়

সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস

ইউসিবিতে শফিকুর রহমান ও রীদওয়ানুল হকের পদোন্নতি

তিস্তা মহাপরিকল্পনায় অন্য কোনো দেশের কনসার্নের সুযোগ নেই: তথ্য উপদেষ্টা

কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান

বনের জমি উদ্ধারে গিয়ে দখলদারের হামলায় রেঞ্জারসহ আহত ১৬

১০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অচল, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

১১

সাতক্ষীরায় কৃষি ব্যাংকের ঋণ বিতরণে অনিয়মের অভিযোগ

১২

শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

১৩

চসিকের ২২৬০ কোটি টাকার নতুন বাজেট ঘোষণা

১৪

‘হরমুজ প্রণালি ইরানের সার্বভৌমত্বের অবিচ্ছেদ্য অংশ’

১৫

মালদ্বীপে এক তরুণের সঙ্গে কেয়া পায়েলের ভিডিও ভাইরাল, কে এই তরুণ?

১৬

বাড়ি ফেরার পথে জুলাই শহীদের ভাই নিহত

১৭

স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার / রিমান্ডে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ দিয়েছেন অভিনেতা আলভী

১৮

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে মন্ত্রণালয়ের বিশেষ বার্তা

১৯

৫২ বছরের ঠিকানায় ইতি টানতে যাচ্ছেন সালমান?

২০
X