কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪, ০২:৫৭ এএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ০৯:৫৩ এএম
প্রিন্ট সংস্করণ

২০ বছরের বেশি পুরোনো বাস প্রত্যাহারে চিঠি

পুরোনো বাস। ছবি : সংগৃহীত
পুরোনো বাস। ছবি : সংগৃহীত

বায়ুদূষণ কমাতে ২০ বছরের বেশি পুরোনো বাস ও মিনিবাস সড়ক থেকে প্রত্যাহার করতে বিআরটিএকে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। একই সঙ্গে ২৫ বছরের বেশি পুরোনো ট্রাক ও কাভার্ডভ্যান প্রত্যাহারের অনুরোধ করা হয়। গতকাল রোববার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নেতৃত্বে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে বায়ুদূষণ রোধে, ইকোনমিক লাইফ অতিক্রান্ত যানবাহন প্রত্যাহার এবং ডিজেল চালিত পুরোনো যানবাহনের নিঃসরণ পরীক্ষা বাধ্যতামূলক করতে বিআরটিএকে অনুরোধ জানানো হলো।

রাজধানীতে বিনা বাধায় ফিটনেসবিহীন লক্কড়ঝক্কড় বাস চলতে দেখা একটি সাধারণ ঘটনা। রংচটা, ভাঙাচোরা এসব বাসের বেশিরভাগেরই মেয়াদ ফুরিয়েছে এক যুগ আগে। বাংলাদেশের প্রচলিত আইনে ২০ বছরের পুরোনো বাস ও ২৫ বছরের পুরোনো ট্রাক সম্পূর্ণ নিষিদ্ধ; কিন্তু এ আইন মানছেন না কেউই। বিআরটিএর হিসাবে, দেশে বাস, ট্রাক, কাভার্ডভ্যানসহ প্রায় ৫৮ লাখ নিবন্ধিত যানবাহন রয়েছে। এর মধ্যে বাস-মিনিবাস ৮১ হাজার ৮৪৭টি। যার ৪১ শতাংশের বয়স ২০ বছরের বেশি। আর ট্রাক, কাভার্ডভ্যান ও ট্যাঙ্কলরির সংখ্যা ২ লাখ ২ হাজার ৭৭২। যার ১৫ শতাংশ ২৫ বছরের পুরোনো।

ঢাকায় বায়ুদূষণের অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা হয় যানবাহনের কালো ধোঁয়াকে। গত কয়েক বছরে বাস, ট্রাকসহ বেশকিছু যানবাহনের সিএনজি ছেড়ে ডিজেলে ফেরার প্রবণতা বেড়েছে। তেলচালিত এসব বাহন ঠিকমতো রক্ষণাবেক্ষণ না করায় এগুলো বাতাসে ক্ষতিকর কালো ধোঁয়া ছড়াচ্ছে।

রাজধানীর বিভিন্ন সড়কেও দেখা যায় গণপরিবহন হিসেবে ব্যবহার হওয়া বাস, ট্রাক, পিকআপ বা সরকারি মালিকানাধীন গাড়িগুলোই কালো ধোঁয়ার প্রধান উৎস। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে রাজধানীর বায়ুদূষণের অন্তত ৪০ ভাগের জন্য দায়ী এই কালো ধোঁয়া।

গত বছর বাসের ২০, ট্রাকের ২৫ বছর আয়ুষ্কাল নির্ধারণ করা হয়। নির্দেশনা দেওয়া হয় মেয়াদোত্তীর্ণ গাড়ি ধ্বংসের। কিন্তু বাস মালিকদের চাপে সেই সিদ্ধান্ত স্থগিত হয়।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

১০

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১১

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১২

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১৩

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৪

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৫

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৬

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৭

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৮

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৯

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

২০
X